সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

খাবারের স্বাদ বাড়িয়ে দেবে চামচ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

যে চামচ দিয়ে খাবার গ্রহণ করবেন, সেটিই বাড়াবে স্বাদ। ঠিক এমন চামচই উদ্ভাবন করেছে জাপানের প্রতিষ্ঠান কিরিন হোল্ডিংস। এই স্মার্ট চামচটির নাম ইলেসিস্পুন। স্মার্ট এ চামচ কম সোডিয়ামযুক্ত খাবারে অতিরিক্ত লবণ ছাড়াই এর লবণাক্ত স্বাদ বাড়িয়ে দেয়।

কিরিনের এই বিশেষ প্রযুক্তির চামচটি উদ্ভাবন হয়েছে দুই বছর আগে। এটি এখন বাণিজ্যিকভাবে বাজারে এলো। চামচটির ওজন ৬০ গ্রাম। আর এটি চলে রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি দিয়ে। প্রাথমিকভাবে ২০০ পণ্য অনলাইনে বিক্রির জন্য ছাড়ছে কিরিন। প্রতিটির দাম ১৯ হাজার ৮০০ ইয়েন (৯৯ ইউরো)। চামচটি প্লাস্টিক ও ধাতুতে তৈরি। নিজেদের লবণ খাওয়ার অভ্যাস কমাতে বেগ পাচ্ছেন—এমন মানুষের জন্যই তৈরি এটি।

আরো পড়ুন : অঙ্কের সমাধান করতে পারতো এই ঘোড়া!!

গবেষকদের দাবি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরির সম্ভাবনাও বাড়িয়ে দেবে এই চামচ। অতিরিক্ত সোডিয়াম সেবনের সঙ্গে উচ্চ রক্তচাপ, স্ট্রোক ও অন্যান্য রোগের ঘটনা বেড়ে যাওয়ার যোগসূত্র আছে। চামচটির নির্মাতা কিরিনের তথ্য অনুসারে, এটি খাবারের অনুভূত লবণাক্ততা দেড়গুণ বাড়িয়ে দেয়। পণ্যটি বিকাশে সহায়তা করেছেন টোকিওভিত্তিক মেইজি ইউনিভার্সিটির অধ্যাপক হোমেই মিয়াশিতা। এর আগে তিনি বিদ্যুৎপ্রবাহের মাধ্যমে খাবারের স্বাদ বাড়িয়ে দেয়—এমন এক বৈদ্যুতিক চপস্টিকের প্রোটোটাইপ দেখিয়েছেন।

এস/ আই.কে.জে/


গবেষক চামচ বৈদ্যুতিক চপস্টিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250