মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

কারাগারে নোবেল গাইলেন ‘সেই তুমি কেন এত অচেনা হলে’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ৮ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের এবারের ঈদ কেটেছে কারাগারে। ধর্ষণ ও নির্যাতনের মামলায় ১৯শে মে থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি। ঈদ উপলক্ষে কারাগারের ভেতরের মাঠে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে গান পরিবেশন করেন নোবেল। নোবেলের গানে আবেগ-উচ্ছ্বাসে মেতে ওঠেন বন্দীরা।

ঈদ উপলক্ষে কারাগারে বন্দীদের জন্য বেলা সাড়ে ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্দীরা আনন্দময় পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন। সেখানে গান পরিবেশন করেন নোবেলসহ অন্য বন্দীরা। আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ থেকে জেমসের ‘ভিগি ভিগি’ থেকে নিজের ‘অভিনয়’ গান গেয়ে শোনান নোবেল। 

সামনের মাঠজুড়ে হাজারো দর্শক গলা মেলান তার সঙ্গে। এসব গান শুনে অন্য বন্দীরাও মুগ্ধ হন। গানে গানে তৈরি হয় এক ভিন্নরকম উৎসবমুখর পরিবেশ।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ বলেন, ‘আমাদের যেসব কারাগারে বড় জায়গা আছে, সেখানে ঈদ পার্বণে বন্দীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বড় মাঠ নেই সেখানেও গানের আসর আয়োজন করা হয়। গতকাল শনিবার (৭ই জুন) ঈদের দিন কেন্দ্রীয় কারাগারে বন্দীরা আনন্দময় পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন।’

এইচ.এস/

সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250