শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

ভিসা জটিলতা কেটেছে আকিল হোসেনের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫০ অপরাহ্ন, ৮ই জুন ২০২৫

#

ভিসা জটিলতা থেকে এখন মুক্ত আকিল হোসেন। ছবি: ক্রিকইনফো

ব্রিটেনের নতুন ভিসা নীতির কারণে বেকায়দায় পড়েছিলেন আকিল হোসেন। খেলতে পারেননি পরশু রাতে চেস্টার-লি-স্ট্রিটে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে। তবে সেই জটিলতা কাটতেও বেশি সময় লাগেনি উইন্ডিজ ক্রিকেটারের।

ইংল্যান্ড সফরে যেতে আর কোনো বাধাই রইল না আকিলের। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) গতকাল শনিবার (৭ই জুন) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ব্রিস্টলে আজ রোববার (৮ই জুন) সকালে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আজই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে শুরু হবে এই ম্যাচ।

আকিলের মতো ব্রিটেনের ভিসা নীতির জটিলতায় বিপাকে পড়েছিলেন জাইড গুলি। আকিল, গুলি দুজনই ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর (টিএন্ডটি) নাগরিক। ক্যারিবীয় এ দ্বীপরাষ্ট্রের বাসিন্দাদের শুধু ব্রিটেনের ভিসার আবেদন করলেই চলবে না। সশরীরে সাক্ষাৎকারও বাধ্যতামূলক। এ বছরের ২৩শে এপ্রিল ও ১২ই মে থেকে এ নিয়ম কার্যকর হয়। 

আকিল ঝামেলায় পড়েছিলেন পাকিস্তানে থাকার কারণে। ২৫শে মে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হওয়া পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে থাকার অনুমতি ছিল। নির্ধারিত সময়ের মধ্যে তাই ভিসার আবেদন করতে ব্যর্থ হয়েছিলেন উইন্ডিজ বাঁহাতি স্পিনার।

এইচ.এস/

আকিল হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250