বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা *** সরকার এই অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন চায়: মীর শাহে আলম

রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন হাল্যান্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

পাঁচ ম্যাচে ১০ গোল। নতুন মৌসুমে শুরুটা দুর্দান্ত আর্লিং হাল্যান্ডের জন্য– সেটা অনায়াসে বলা চলে। অবশ্য হাল্যান্ডের অভ্যাসই এমন। গোল করা যেন নিত্যদিনের স্বভাব এই নরওয়েজিয়ান স্ট্রাইকারের জন্য। ম্যানচেস্টার সিটিতে আসার পর থেকে কেবল গোলের টালিকে সমৃদ্ধ করেছেন তিনি। চলতি মৌসুমের প্রিমিয়ার লিগের কথাই ধরা যাক। এখন পর্যন্ত হওয়া পাঁচ ম্যাচের প্রতিটিতেই গোল করেছেন হলান্ড। এই ৫ ম্যাচের মধ্যে আছে দুটি হ্যাটট্রিকও।

সর্বশেষ রবিবার (২২শে সেপ্টেম্বর) রাতে আর্সেনালের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচটিতেও ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেওয়া গোলটি করেছিলেন তিনি। এই গোলে মাইলফলক আর বিশ্বরেকর্ড দুটোই স্পর্শ করেছেন হাল্যান্ড। সিটির হয়ে ১০০ করে ফেললেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। একই সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর এক বিশ্বরেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোল করায় এতদিন সবার ওপরে ছিলেন রোনালদো।

রোনালদো রেকর্ড করেছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে। লস ব্লাঙ্কোসদের হয়ে ১০০ গোল করতে রোনালদোর লেগেছিল ১০৫ ম্যাচ। গতকাল রাতে সমান ম্যাচে সিটির হয়ে গোলের সেঞ্চুরি করলেন হাল্যান্ডও। সাভিনিওর থ্রো পাস ধরে দারুণ ফিনিশিংয়ে ৯ মিনিটে সিটির হয়ে গোলটি করেন তিনি।

আরো পড়ুন : এবার প্রতিপক্ষকে ৯-১ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

বরুসিয়া ডর্টুমুন্ডে খেলার সময়েই গোল করার দক্ষতার কারণে আলোচনায় আসেন হাল্যান্ড। তারও আগে যুব বিশ্বকাপে একই ম্যাচে ৯ গোল করে বিশ্বকে নিজের অস্তিত্ব জানান দেন তিনি। জার্মান ক্লাব ডর্টমুন্ডে ৮৯ ম্যাচ থেকে ৮৬ গোল করেন হাল্যান্ড। 

কিন্তু সিটিতে এসে পেপ গার্দিওলার অধীনে নিজের অন্য এক রূপ হাজির করিয়েছেন হাল্যান্ড। ম্যাচের পর ম্যাচে গোল করে ভেঙেছেন একের পর এক রেকর্ড। সময়ের হিসাবে এখন পর্যন্ত প্রতি ৮৫ মিনিটে একটি করে গোল করেছেন হাল্যান্ড

সিটির হয়ে হাল্যান্ডের করা ১০০ গোলের ৭৩টিই এসেছে প্রিমিয়ার লিগে। এর বাইরে ১৮টি এসেছে চ্যাম্পিয়নস লিগে, ৮টি এফএ কাপে এবং ১টি এসেছে কারাবাও কাপে। একইভাবে ৭৩ গোল তিনি করেছেন বাঁ পায়ে, ১৪ গোল করেছেন ডান পায়ে, ১২টি করেছেন হেডে এবং ১টি করেছেন শরীরের পেছনের অংশ দিয়ে। এই ১০০ গোলের ১৮টি আবার এসেছে পেনাল্টি থেকে।

এস/কেবি

হাল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায়

🕒 প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250