মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জোড়া গোল ও অ্যাসিস্টে মিয়ামিকে জেতালেন মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বকাপজয়ী লিওনেল মেসির জোড়া গোলে মেজর লিগ সকারে (এমএলএস) দশম রাউন্ডের ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ইন্টার মায়ামি।

রোববার (২১শে এপ্রিল) ভোরে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে নাশভিলকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। এদিন প্রতিটি গোলেই রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকার অবদান ছিল। এই ম্যাচে মেসি ছাড়া দলের পক্ষে অন্য গোলটি করেন সার্জিও বুসকেটস।

এদিন ম্যাচের দুই মিনিটের মাথায় আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মায়ামি। ডিফেন্ডার ফ্রাঞ্চো নেগ্রির আত্মঘাতী গোলে এগিয়ে যায় নাশভিল। তবে ব্যবধান বেশিক্ষণ স্থায়ী হতে দেননি মেসি।

আরো পড়ুন : বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

৯ মিনিটের ব্যবধানে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন তারকা। বক্সে ঢুকে শট নেন মেসি, গোলরক্ষকের হাতে লেগে তা ফিরে এলে বিরতি শটে অনায়াসেই লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন সুপারস্টার।

এরপর প্রথমার্ধেই লিড নেয় মায়ামি। ম্যাচের ৩৯তম মিনিটে মেসির কর্নার কিক থেকে মাথার আলতো ছোঁয়ায় বল জালে জড়ান বুসকেটস।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৮১তম মিনিটে সফল স্পট কিকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন মেসি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্স লিগের টেবিলে ফের শীর্ষস্থানে উঠল মায়ামি। ১০ ম্যাচে ৫ জয় আর ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট তাদের। অন্যদিকে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিউইয়র্ক আরবির। বিপরীতে মাত্র ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ন্যাশভিলে।

এস/ আই.কে.জে/


লিওনেল মেসি মিয়ামি জোড়া গোল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250