মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

৫৫-তে পা রাখলেন শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৫

#

অগ্রণী ব্যাংক- শিশু একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ-এর শুভ জন্মদিন শুক্রবার ২১শে ফেব্রুয়ারি। তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। ১৯৭১ সালের এ দিনে তিনি চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন সুচক্রদন্ডী গ্রামের খাস্তগীর পাড়ায় জন্মগ্রহণ করেন। পিতা স্বর্গীয় ননীগোপাল দাশ ও মাতা অমিয়বালা দাশ। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। তিনি এ বছর ৫৪ পেরিয়ে ৫৫-তে পা রাখলেন।

ছোটোদের জন্য নানা বিষয়ে লিখে সারাদেশে পরিচিত হয়ে উঠেন শিবুকান্তি দাশ। বিশেষ করে কিশোর কবিতা চর্চায় তিনি ঝলকে উঠেন পাঠক মহলে। তার কিশোর কবিতাগুলোতে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, প্রকৃতি, সমসাময়িক ঘটনাসহ ইত্যাদি অনুষঙ্গ দেখা যায়।

২০১৭ সালে বাংলা একাডেমির একুশে বইমেলায় খ্যাতিমান প্রকাশনা সংস্থা ‘আদিগন্ত প্রকাশন’ থেকে তার ৬টি ভিন্ন ভিন্ন বিষয়ে প্রকাশিত ‘ছোটদের এক ব্যাগ বই’ বিশেষ আলোচনায় নিয়ে আসে তাকে। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৩। উল্লেখ্যযোগ্য বইগুলো হচ্ছে- কিশোর কবিতাগ্রন্থ ‘চলবো আমি আমার মতো’, ‘রোদের কণা রুপোর সিকি, মাঠ পেরুলেই বাড়ি, আমি নাকি দুষ্টু ভীষণ। গল্পগ্রন্থ ‘জলপাই রঙের গাড়ি, ব্যাঙ ছানার সর্দি, পরির পাহাড় রহস্য, রানিপুকুরের দুষ্টু ভুত। কিশোর উপন্যাস সমগ্র, ‘যুদ্ধদিনের গল্প, আমাদের গুডবয়, রঙিন মেঘের ভেলা, মিলিটারি এলো গ্রামে, ছড়াগ্রন্থ ‘লাল নীল ঘুড়ি ও ‘একটি ছড়া আঁকব বলে’। একুশে বইমেলা ২৫-এ বেরিয়েছে কিশোর গল্পগ্রন্থ ‘বিজ্ঞানী দাদু ও গোয়েন্দা অপু’ এই বইটিও শিশু কিশোরদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

প্রবন্ধের বই ‘গল্পে গল্পে বাংলাদেশ, ছোটদের আবৃত্তির ছড়া-কবিতার সংকলন ‘আমাদের ছুটি আজ’, ‘আমার বঙ্গবন্ধু আমার স্বাধীনতা’। তিনি সম্পাদনা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যগ্রন্থ ‘যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা, ‘আলোকের এই ঝর্ণাধারা ও গল্প সংকলন ‘রাজকুমারি পরি ও ভুতের গল্প’। তার সম্পাদিত অনিয়মিত ছোট কাগজ, ‘এলোমেলো’ ও ‘চিরকুট’।

লেখালেখির জন্য ‘অগ্রণী ব্যাংক- শিশু একাডেমি শিশু সাহিত্য পুরস্কার (২০১৭) এম নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার (২০০৭) ও অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশু সাহিত্য পুরস্কার (২০১৩), চট্টগ্রাম সিটি করপোরেশন একুশে সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার (২০২৪) সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রদত্ত পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন তিনি।

পেশাগত জীবনে তিনি সাংবাদিক। জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও বাংলা একাডেমির জীবন সদস্য। পটিয়া আইন কলেজের প্রধান উদ্যোক্তা প্রতিষ্ঠাতা, পটিয়া আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পটিয়া সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র অন্যতম সংগঠক, চট্টগ্রাম একাডেমি ও চট্টগ্রাম সমিতি-ঢাকা’র আজীবন সদস্য। এছাড়াও চিটাগাং জার্নালিস্টস ফোরাম-ঢাকা’র প্রতিষ্ঠাকালীন সদস্যও তিনি।

কেবি/


শিশুসাহিত্যিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250