বুধবার, ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে আপাতত নতুন হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প *** দপ্তর হারালেন প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সচিব *** ট্রাম্পের দুর্গে ডেমোক্র্যাটদের হানা *** ইউরোপে সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি *** বিলিয়নিয়ারকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন তিনি *** ইসরায়েলকে ৩৮০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের *** বাংলাদেশে পোশাকশ্রমিক আন্দোলন ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যা বললেন জয়সওয়াল *** আওয়ামী লীগের সাবেক এমপির কাছে কোটি টাকা ঘুষ চাওয়া প্রসিকিউটর দেশ ছেড়েছেন *** বড়দিনে ২ কোটি টাকা অনুদান চেয়েছিল কল্যাণ ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি *** এবার আফগানিস্তানের লিগেও সাকিব, খেলবেন কোন দলে

দপ্তর হারালেন প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সচিব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমানকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া একটি স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে সমালোচনার মধ্যে ছিলেন তিনি।

চুক্তিতে সচিব পদে নিয়োজিত মসিউর রহমানকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনটি আজ বুধবার প্রকাশ করা হয়েছে। মসিউর রহমানকে কেন ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে প্রজ্ঞাপনে সেই বিষয়ে কিছু বলা হয়নি।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গত ১ নভেম্বর ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয় রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। একপর্যায়ে তিনি বলেন, ’আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্লোগানটি দেন, এটিকে আমি যদি বলি এটি হাদিস তাহলে পরে আপনারা মনে করবেন আমি ওনাকে (প্রধানমন্ত্রী) তেল মারতেছি পরবর্তী পোস্টিংয়ের জন্য। তবে এটি একটি শাশ্বত বাণী।’

এরপর মসিউর বলেন, ‘আমার আগে আমরা সবার আগে দেশ। বলেন কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যাদের মধ্যে দেশপ্রেম নাই, সেই বলতে পারে যে আমি মানি না। আমার আগে আমরা আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব এবং তার আগে দেশ। তার আগে করব কাজ গরব দেশ, সবার আগে বাংলাদেশ। এটা হাদিস, এটা হাদিস, এটা শাশ্বত বাণী। এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। উনার (প্রধানমন্ত্রী) মুখে দাড়ি নাই, টুপি পরে না —এ জন্য হাদিস হয় নাই, এটা হাদিস।’

প্রধানমন্ত্রীর একটি স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করার পর থেকেই সমালোচনার মধ্যে ছিলেন মসিউর রহমান। ফেসবুকে এ নিয়ে সমালোচনা করে অনেকেই পোস্ট দেন। তার বক্তব্যের ওই অংশটি ভাইরাল হয়।

মোহাম্মদ মসিউর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250