বুধবার, ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে আপাতত নতুন হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প *** দপ্তর হারালেন প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সচিব *** ট্রাম্পের দুর্গে ডেমোক্র্যাটদের হানা *** ইউরোপে সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি *** বিলিয়নিয়ারকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন তিনি *** ইসরায়েলকে ৩৮০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের *** বাংলাদেশে পোশাকশ্রমিক আন্দোলন ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যা বললেন জয়সওয়াল *** আওয়ামী লীগের সাবেক এমপির কাছে কোটি টাকা ঘুষ চাওয়া প্রসিকিউটর দেশ ছেড়েছেন *** বড়দিনে ২ কোটি টাকা অনুদান চেয়েছিল কল্যাণ ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি *** এবার আফগানিস্তানের লিগেও সাকিব, খেলবেন কোন দলে

বিলিয়নিয়ারকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪০ পূর্বাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৬

#

কেইশা ল্যান্স বটমস। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কেইশা ল্যান্স বটমস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হওয়ার লড়াইয়ে তিনি পরাজিত করেছেন বিলিয়নেয়ার প্রতিদ্বন্দ্বী, রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে। রিপাবলিকান প্রার্থী কেম্পের উত্তরসূরি হতে গিয়ে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ২০ কোটিরও বেশি (২০০ মিলিয়ন) ডলার খরচ করেছিলেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বটমসের এই বিজয়ে প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে জর্জিয়ার বিশাল কৃষ্ণাঙ্গ ভোটার ব্লক। আগাম ভোটের সময় এই ভোটাররা বিপুল সংখ্যায় ভোটকেন্দ্রে উপস্থিত হন। নির্বাচনী প্রচারণাকালে বটমসকে রিপাবলিকানদের তীব্র বিরোধিতার মুখে পড়তে হয়। বিরোধীরা তার আটলান্টার মেয়র থাকাকালীন সময়কে রাজ্যের বৃহত্তম শহরটির ‘অপরাধপ্রবণ অবনতির কাল’ হিসেবে চিত্রিত করার চেষ্টা চালায়।

এ বিষয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বটমস বলেন, ‘আটলান্টাকে একটি খারাপ ও বিশৃঙ্খল জায়গা হিসেবে তুলে ধরার এই অপচেষ্টা তাদের একটি দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল।’

উল্লেখ্য, জর্জিয়ার ডেমোক্র্যাটরা এর আগেও ২০১৮ এবং ২০২২ সালে রাজ্যটিতে কোনো কৃষ্ণাঙ্গ নারীকে গভর্নরের জন্য মনোনয়ন দিয়েছিল। তবে সেবার বর্তমান গভর্নর ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন স্টেসি অ্যাব্রামস। দীর্ঘ আট বছর দায়িত্ব পালনের পর মেয়াদের শেষসীমায় পৌঁছে আগামী জানুয়ারিতে পদত্যাগ করছেন কেম্প। আর তারই উত্তরসূরি হিসেবে জয় ছিনিয়ে নিলেন কেইশা ল্যান্স বটমস।

কেইশা ল্যান্স বটমস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250