মঙ্গলবার, ৩রা নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগের সাবেক এমপির কাছে কোটি টাকা ঘুষ চাওয়া প্রসিকিউটর দেশ ছেড়েছেন *** বড়দিনে ২ কোটি টাকা অনুদান চেয়েছিল কল্যাণ ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি *** এবার আফগানিস্তানের লিগেও সাকিব, খেলবেন কোন দলে *** যার সঙ্গে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, কেমন আছেন সেই গোলরক্ষক? *** গণভোটের রায় উপেক্ষার অভিযোগ করে সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন কয়েকটি ছাত্রসংগঠনের *** ‘আদালতের মধ্যে সাংবাদিক কেন’ *** ‘ভারতীয় নাগরিক’, ‘র’-এর এজেন্ট’ অপপ্রচারই কী শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার ভিত্তি *** কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী *** ‘দীপ কৌশলে প্রশ্ন এড়াচ্ছেন, নীরব থাকছেন’—আবেদনে আরও ৩ দিন রিমান্ড মঞ্জুর *** আপনার প্রতিবাদ শতভাগ কাজে লেগেছে, আখতারুজ্জামানকে জামায়াত আমির

বড়দিনে ২ কোটি টাকা অনুদান চেয়েছিল কল্যাণ ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৭ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৬

#

ফাইল ছবি

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদ্‌যাপনে দুই কোটি টাকা অনুদান চেয়েছিল খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তবে ট্রাস্টের চাহিদার চেয়ে এক কোটি টাকা বেশি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বড়দিন উদ্‌যাপন উপলক্ষে তিন কোটি টাকা অনুদান দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন তিনি।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে অনুমোদন দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বাসসকে এসব তথ্য জানিয়েছেন। তথ্যসূত্র: বাসস।

আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক সারসংক্ষেপে জানানো হয়, শুভ বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়।

সারসংক্ষেপে উল্লেখ করা হয়, চলতি ২০২৬ সালেও বড়দিন উপলক্ষে দুই কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই অর্থ খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন চাওয়া হয়। তবে প্রধানমন্ত্রী প্রস্তাবিত দুই কোটি টাকার পরিবর্তে তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250