বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে সোয়া ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে। সোমবার (২২শে জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে নদীর মার্কিং আলো অস্পষ্ট থাকায় নৌ দুর্ঘটনা এড়াতে রোববার (২১শে জানুয়ারি) দিবাগত রাত আড়াইটা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

আরো পড়ুন: গাজীপুরের কাপাসিয়ায় ১৪শ বছরের পুরাতন দুর্গের সন্ধান

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, ঘন কুয়াশার কারণে রোববার দিবাগত রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে সকাল পৌনে ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমান এই নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে।

এইচআ/  আই.কে.জে

ঘন কুয়াশা দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250