শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর *** মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা *** ইলিশ আহরণে বিরত রাখতে সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ১৬৫৭ টন চাল বরাদ্দ *** শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী *** গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় চার নারীসহ ৫ জনের মৃত্যু *** শ্রীলঙ্কার কাছে হেরে ক্ষমা চাইলেন বাংলাদেশের কোচ *** আমাদের সমুদ্রবন্দর-নৌপথ-উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে: প্রধানমন্ত্রী *** ঢাকায় পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু *** অস্কারে প্রথমবার তথ্যচিত্র পাঠাচ্ছে পাকিস্তান *** রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

নাসার ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিল ইরাকি কিশোর, পেল স্বীকৃতি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এ মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা কুড়িয়েছে।

শৈশব থেকেই প্রোগ্রামিংয়ের প্রতি গভীর আগ্রহ ছিল মুনতাধারের। মাত্র ১১ বছর বয়সে প্রোগ্রামিং শেখা শুরু করে সে। ‘কিং অব কোডস’ নামে পরিচিত এ কিশোর ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই এ অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে। খবর ইরাকি নিউজের।

সম্প্রতি নাসার ওয়েবসাইটে দুটি গুরুতর ত্রুটি শনাক্ত করে মুনতাধার। এর মধ্যে একটি ছিল—কোড ইনজেকশনের মাধ্যমে সম্ভাব্য তথ্যফাঁসের ঝুঁকি, অন্যটি ছিল ‘ওপেন রিডাইরেক্ট’ সমস্যাজনিত একটি নিরাপত্তা ঘাটতি।

উল্লেখ্য, কোড ইনজেকশন বলতে বোঝায় কোনো ওয়েবসাইটে ক্ষতিকর কোড প্রবেশ করানো। সেই কোডের মাধ্যমে গোপন তথ্য চুরি করা বা ওয়েবসাইটের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া যেতে পারে। এটি হ্যাকিংয়ের একটি প্রচলিত পদ্ধতি।

আর ‘ওপেন রিডাইরেক্ট’ একটি নিরাপত্তা দুর্বলতা, যেখানে একটি ওয়েবসাইট কোনো যাচাই-বাছাই ছাড়াই ব্যবহারকারীদের অন্য কোনো লিংকে পাঠায় এবং সেই লিংকটা হ্যাকার ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারে।

মুনতাধার তার গবেষণালব্ধ বিস্তারিত ফলাফল দায়িত্বশীলভাবে সরাসরি নাসার কাছে পাঠায়।

তার দক্ষতা ও নৈতিক আচরণে মুগ্ধ হয়ে তাকে একটি আনুষ্ঠানিক ধন্যবাদ ও স্বীকৃতিপত্র পাঠিয়েছে নাসা। এ সনদপত্রে উল্লেখ করা হয়েছে—‘আমাদের সাইবার নিরাপত্তা জোরদারে আপনার কার্যকর অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ।’

নিজ প্রচেষ্টায় এত বড় কৃতিত্ব অর্জন করে মুনতাধার প্রমাণ করে যে, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও ইরাকের তরুণদের মধ্যে রয়েছে অসীম সম্ভাবনা ও প্রতিভা। তার এ অর্জন জাতির জন্য গর্বের বিষয় এবং বিশ্বমঞ্চে ইরাকি তরুণদের এগিয়ে যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এইচ.এস/


নাসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250