বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন *** ১১৭ কিমি গতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, ৩ নম্বর সতর্কতা *** সাবেক মন্ত্রী রেজাউল করিমের ২ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ *** গোপালগঞ্জে আরেক এমপির বাড়িতে আগুন, ভবনে থাকা ক্লিনিকের রোগীদের মধ্যে আতঙ্ক *** আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর আগেই গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী *** নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের লীগের হামলা, নিহত ২ *** আদালত প্রাঙ্গণে আইনজীবী সোহাগের ওপর হামলা ও গ্রেপ্তার, নিন্দা জানাল পেশাজীবী মানবাধিকার পরিষদ *** মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী *** সিলেটবাসীর জন্য তিন সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী *** ব্যাংকিং খাত দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্ট

ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

সাবেক প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার বাসার পরিত্যক্ত গ্যারেজে বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটছে বলে জানা গেছে।

তবে আগুন বড় আকার ধারণ করার আগেই তা নিভে যায় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, বাড়িটিতে দুই বছর ধরে কেউ বসবাস করেন না। গ্যারেজটিও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ২৯ সেকেন্ডের একটি ভিডিওতে বাড়িটির নিচতলার গ্যারেজের সামনে আগুন জ্বলতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে আগুন কীভাবে লেগেছে, ভিডিওটি কখন ধারণ করা হয়েছে কিংবা এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওর একপর্যায়ে ব্যাটারিচালিত রিকশায় থাকা এক যাত্রী এটাকে ড. ইউনূসের বাড়ি বলতে শোনা যায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ছোট একটি আগুনের ঘটনা আছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর বলা যাবে।

চট্টগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250