ছবি: সংগৃহীত
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া ও উপজেলা সদর এলাকায় এ ঘটনা ঘটে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫০-৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় রেজাউল করিমের পৈতৃক বাড়িতে হামলা চালায়। পরে বাড়িতে থাকা দুটি টিনশেড ঘরে আগুন দেয়। একই সময়ে নাজিরপুরে তার তিনতলা বাড়িতেও আগুন দেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই বাড়িতে দুই দফা আগুন দেওয়া হয়েছিল।
ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
খবরটি শেয়ার করুন