শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ *** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুই কলেজের মেধাতালিকায় সানি লিওন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৪

#

বলিউড অভিনেত্রী সানি লিওনকে নিয়ে বিতর্কের শেষ নেই। পর্নদুনিয়া থেকে সরে এসে নাম লিখিয়েছেন অভিনয়ে। ইতোমধ্যে কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকদের নজরও কেড়েছেন তিনি।

বলিউডে নিজের কর্মজীবনে এগিয়ে গেলেও শিক্ষাজীবনে ঠিক কতটা এগিয়েছেন তিনি? যদিও তা নিয়ে খুব একটা মাথাব্যথা নেই সানির। তবে এবার জানা গেলো, দুই কলেজের মেধাতালিকায় নাম উঠেছে অভিনেত্রীর। সত্যিই কী তাই?

কলকাতার দুই কলেজের মেধাতালিকায় স্থান করেছেন সানি। বিষয়টি নিয়ে হতবাক অভিনেত্রীর ভক্তরা। শুরু হয়েছে তাকে নতুন চর্চা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার লিখেছে, কলকাতার আশুতোষ কলেজ থেকে ইংলিশে স্নাতক করতে চান সানি। সেই কলেজের ইংরেজি বিভাগের ভর্তির মেধাতালিকায় রয়েছে তার নাম। অন্যদিকে, বজবজ নামের একটি কলেজের মেধাতালিকাতেও নাম উঠেছে সানির। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ।

মেধা তালিকার এ বিতর্কে গা ভাসিয়ে লস অ্যাঞ্জেলসে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করেছেন সানি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘তোমরা কি আমার সেমিস্টারে।’

সানির এ খবর দেখে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, কেউ রসিকতা করতেই নাম ভাঙিয়ে তথ্য বিকৃত করে ঘটনাটি ঘটিয়েছে।

ওআ/কেবি

সানি লিওন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250