সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

শিক্ষামন্ত্রীর সঙ্গে রাশিয়ান প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪

#

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সঙ্গে রাশিয়ান ফেডারেল এজেন্সি অন হিউমেনিটারিয়ান কোঅপারেশন উইথ ফরেন কান্ট্রিসের ডেপুটি হেড মি. পাবেল শেফসভের নেতৃত্বে প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রীর অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়৷   

এ সময় উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় রাশিয়ার বৃত্তি বৃদ্ধি এবং দুই দেশের ডিগ্রির পারস্পরিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে চুক্তি করার বিষয়ে সম্মত হন শিক্ষামন্ত্রী ও রাশিয়ান প্রতিনিধিরা। 

প্রতিনিধি দলে ছিলেন রাশিয়ান অ্যাম্বাসির কাউন্সিলর মি. পাবেল দুবইচেনকফ, রাশিয়ার সিনারজি বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট খাশিভ আলী খান ব্যসলানোবিচ, রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের প্রেসিডেন্ট মি.সাত্তার মিয়া প্রমুখ।

ওআ/

শিক্ষামন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250