সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা *** দুর্গাপূজায় ফিটনেসবিহীন নৌযান নিষিদ্ধ, রাতে স্পিডবোট চলাচল বন্ধ *** নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে সৌদি-কাতারের মন্ত্রীদের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক *** স্বাস্থ্য-শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডাকে প্রধানমন্ত্রীর আহ্বান *** জি এম কাদেরকে গ্রেপ্তার দাবিতে উত্তরায় বাসভবনের সামনে বিক্ষোভ, ইট–পাটকেল নিক্ষেপ *** মূল ফটক ও প্রশাসনিক ভবনের তালা ভেঙে চেয়ারে বসলেন চুয়েটের নতুন ভিসি, সঙ্গে বহিরাগত *** বিএনপির নেতাকর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর *** ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট গ্রহণ ২১ জানুয়ারি *** ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক আসলে কেমন ছিল

শ্যামনগরে তরমুজের বাম্পার ফলন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জমিতে ধান চাষের পর তরমুজ চাষ করা হয়েছে। বাজারে দেশের অন্য অঞ্চলের তরমুজের সরবরাহ কমায় এসব তরমুজের ব্যাপক চাহিদা আছে। ফলে কৃষকরা তরমুজ ভালো দামে বিক্রি করছেন।

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে শ্যামনগর উপজেলার ৫ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৬৫ হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে। 

প্রতি বিঘায় ৬০-৮০ মণ তরমুজ উৎপাদন হয়েছে। আগামীতে এ উপজেলায় তরমুজ চাষ আরো বাড়বে।

আটুলিয়া গ্রামের তরমুজ চাষি কেনারাম মন্ডল গণমাধ্যমকে বলেন, ‘এ বছর এলাকায় ড্রাগন ও জাম্বু গোয়ালিয়া জাতের তরমুজ চাষ করা হয়েছে। এতে আশানুরূপ ফলন পেয়েছি। বিঘাপ্রতি ৬০-৭০ মণ তরমুজ হয়েছে। বিঘাপ্রতি খরচ হয়েছে ২০-২৫ হাজার টাকা। প্রতি বিঘা থেকে ৪০-৫০ হাজার টাকার তরমুজ বিক্রি হচ্ছে।’

একই এলাকার চাষি সুরজ মন্ডল বলেন, ‘এবার ফলন ভালো হয়েছে। তবে পানির অভাবে পর্যাপ্ত সেচ দিতে পারিনি। সময়মতো সেচ দিতে পারলে ফলন আরো ভালো হতো। কৃষি অধিদপ্তরের মাধ্যমে খাল খনন অথবা ডিপ টিউবওয়েল স্থাপন করা হলে পানির সমস্যা থাকবে না।’

আরো পড়ুন: দেশে গরুর কৃত্রিম প্রজননে বড় সাফল্য

আটুলিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামসুর রহমান বলেন, ‘কৃষকদের সহযোগিতার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তরমুজ চাষিদের জন্য বরাদ্দ পেলে আগামীতে সেচ, বীজ, সার ও কীটনাশকের ব্যবস্থা করা হবে।’

শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘আকারে কিছুটা ছোট হলেও এখানকার তরমুজ অত্যন্ত সুস্বাদু। এটি বরিশালের তরমুজ শেষ হওয়ার পর বাজারে আসে। এজন্য কৃষকেরা ভালো দামে বিক্রি করতে পারেন। প্রতিকূল আবহাওয়ায় ভালো উৎপাদন হওয়ায় কৃষকেরা দিন দিন এটি চাষে আগ্রহী হচ্ছেন।’

এসি/ আই.কে.জে/ 


তরমুজ বাম্পার ফলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

অবরোধ স্থগিত, মঙ্গলবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় ফিটনেসবিহীন নৌযান নিষিদ্ধ, রাতে স্পিডবোট চলাচল বন্ধ

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে সৌদি-কাতারের মন্ত্রীদের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250