মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

মার্চে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৬ পূর্বাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সম্প্রতি বাজে সময় পার করছে ব্রাজিল। তাদের অবস্থা এতটাই বেহাল যে ২০২৬ বিশ্বকাপের জায়গা নিশ্চিত করতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখন পাঁচ নম্বরে অবস্থান করছে। তাই বিশ্বকাপের টিকিট পেতে আগামী বছরের প্রতিটি ম্যাচই তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে প্রতিটি দেশ। ব্রাজিল এই পর্যন্ত ৫টি জয়, ৪টি হার এবং ৩টি ড্র নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

আরো পড়ুন : চতুর্থবারের মতো বাবা হতে চলেছেন নেইমার

বিশ্বকাপ বাছাইয়ে আগামী বছর ৬টি ম্যাচ খেলবে ব্রাজিল। মার্চ উইন্ডোতে ২১ তারিখ কলম্বিইয়ার বিপক্ষে ও ২৬ তারিখ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

এরপর ৫ই জুন ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর। একই মাসের ১০ তারিখ প্যারাগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা। ১০ সেপ্টেম্বর চিলির মুখোমুখি হবে ব্রাজিল। আর বিশ্বকাপ বাছাইয়ে বছরের শেষ ম্যাচে ১৫ই সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।

কনমেবল অঞ্চল থেকে ৬টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে। তাই এখনও সুযোগ থাকলেও, বেশ সতর্ক থাকতে হবে সেলেসাওদের।

এস / আই.কে.জে/

ব্রাজিল-আর্জেন্টিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250