সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নির্বাচন স্থগিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৭ই মে ২০২৪

#

ফাইল ছবি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বুধবার (৮ই মে)। কিন্তু নির্বাচনের এক দিন আগে এ উপজেলায় সব পদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

সোমবার (৬ই মে) রাত ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালক-২ এর উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা নির্বাচন স্থগিত করা হয়।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান এ স্থগিত আদেশের সত্যতা নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, নাঙ্গলকোট উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালেহা আক্তার পলি নামে এক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি উপজেলার রায়কোট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ছিলেন। তবে সেই পদ থেকে পদত্যাগ না করে মনোনয়ন জমা দেন তিনি। যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে আপিল করেন তিনি।

সোমবার (৬ই মে) দুপুরে উচ্চ আদালত তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। কিন্তু এ সময়ের মধ্যে ব্যালট পেপার ছাপাতে না পারার কারণে এ নির্বাচন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।

আরও পড়ুন: উপজেলা নির্বাচন নিয়ে ইসি বেকায়দায় নেই : সিইসি

মুনীর হোসাইন খান বলেন, নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত হওয়ার চিঠি রাতে মেইলে পাওয়া গেছে। পরে রাত ১১টার দিকে নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (৮ই মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে কুমিল্লার নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ ও মেঘনা উপজেলায় ভোট গ্রহণের কথা রয়েছে। নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হলেও বাকিগুলো স্বাভাবিকভাবেই চলবে।

এসকে/

কুমিল্লা নির্বাচন স্থগিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250