মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব

শ্রীদেবীর প্রেমে বাবা, মানসিক অস্থিরতায় ছিলেন ছেলে অর্জুন কাপুর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা অর্জুন কাপুর। কিন্তু এর আগে ছোটবেলায়ও মানসিক অস্থিরতায় ভুগেছিলেন অর্জুন। 

অভিনেতার বয়স যখন মাত্র ১০ বছর, সেই সময় তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। কারণ ওই সময়ে অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে সম্পর্কে জড়ান বনি কাপুর। 

শ্রীদেবীর সঙ্গে বনি কাপুরের সম্পর্কের জেরে মোনা শৌরির সঙ্গে বলিউড প্রযোজকের বিচ্ছেদ হয়ে যায়। যা অর্জুনের শিশু মনে প্রভাব ফেলে বাজেভাবে। 

বাবা-মায়ের বিচ্ছেদের পর অর্জুন নিজেকে প্রথমে সামলাতে পারেননি। সেই বিচ্ছেদের জের প্রকটভাবে তার জীবনে প্রভাব ফেলে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেতা। 

আরও পড়ুন: সুন্দর ঝলমলে চুলের রহস্য ফাঁস করলেন ক্যাটরিনা

অর্জুন জানান, বাবা-মায়ের বিচ্ছেদের জেরে তার উপর মানসিক চাপ পড়ে। ফলে বাবা-ছেলের যে সুসম্পর্ক, তা কোনওদিনই বনি কাপুরের সঙ্গে তার গড়ে ওঠেনি। 

অভিনেতা জানান, পড়াশোনাতেও বাবা-মায়ের বিচ্ছেদের প্রভাব পড়ে। অর্জুন ছোট থেকে পড়াশোনায় ভালো ছিলেন। তবে বাবার ওই সিদ্ধান্ত তার মন ভেঙে দিয়েছিল। ফলে পড়াশোনাতেও তিনি নিজেকে গুছিয়ে নিতে পারেননি। 

সবকিছু মিলিয়ে অর্জুন কাপুর শ্রীদেবীর সঙ্গে বাবার দ্বিতীয় বিয়ের বিষয়টি একদমই মেনে নিতে পারেননি। তবে বড় হওয়ার পরে বাবার সঙ্গে তার সম্পর্ক ভালো হয়। 

শ্রীদেবী ও বনির দুই মেয়ে, অর্থাৎ অর্জুনের দুই বোন জাহ্নবী ও খুশির সঙ্গেও অভিনেতার দারুণ সম্পর্ক। বিভিন্ন অনুষ্ঠানেও ভাইয়ের সঙ্গে দেখা মেলে তাদের।

এসি/ আই.কে.জে/


অর্জুন কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250