বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল *** গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন *** তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মন্তব্য ভাইরাল, বিতর্কের মুখে যশ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনার কেন্দ্রে দক্ষিণী মেগাস্টার যশের আসন্ন সিনেমা ‘টক্সিক’। ছবির বিষয়বস্তু ও উপস্থাপনা নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে স্পষ্ট বিভাজন দেখা দিয়েছে।

বিতর্কের সূত্রপাত ট্রেলারের একটি দৃশ্য থেকে। রণক্ষেত্রের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যশের সঙ্গে এক নারীর অতিঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়েছে। খ্রিস্টান গোরস্থানে গোলাগুলি ও মারপিটের দৃশ্যের মাঝে এমন যৌনঘনিষ্ঠ মুহূর্ত কেন ব্যবহার করা হলো—তা নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে।

সমালোচকদের একাংশের দাবি, এই দৃশ্যটি কেবল দর্শক টানার কৌশল, যা নারীবিদ্বেষী দৃষ্টিভঙ্গিকেই উসকে দেয়। কেউ কেউ আবার দৃশ্যটি অনলাইন থেকে সরিয়ে নেওয়ার দাবিও তুলেছেন।

এই বিতর্কের মাঝেই নতুন করে ভাইরাল হয়েছে যশের একটি পুরনো সাক্ষাৎকার। সেখানে তিনি বলেছিলেন, ‘আমি এমন কোনো দৃশ্যে অভিনয় করব না, যা আমি আমার বাবা-মায়ের সঙ্গে বসে দেখতে পারব না।’ 

ট্রেলারের বর্তমান দৃশ্যের সঙ্গে এই মন্তব্যের সাংঘর্ষিকতা তুলে ধরে নেটিজেনদের একাংশ যশকে ‘দ্বিমুখী’ বলেও আক্রমণ করছেন।

তবে পাল্টা যুক্তিও রয়েছে। যশের ভক্তদের মতে, সময়ের সঙ্গে শিল্পীর দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়াই স্বাভাবিক। আবার অনেকের দাবি, পুরো সিনেমা না দেখে একটি দৃশ্যের ভিত্তিতে বিচার করা অনুচিত।

তারকাবহুল ‘টক্সিক’ ছবিতে যশের বিপরীতে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে বেয়াট্রিজ টফেনবাককে। এ ছাড়া সিনেমাটিতে রয়েছেন কিয়ারা আদভানী, নয়নতারা, রুক্মিণী, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও নওয়াজউদ্দীন সিদ্দিকীর মতো জনপ্রিয় তারকারা।

জে.এস/

যশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250