শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

বর্ষায় ত্বকে হতে পারে ছত্রাকের সংক্রমণ, প্রতিরোধের উপায় কী

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্ষায় ছত্রাকঘটিত বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। চিকিৎসকদের মতে, বর্ষায় অন্যতম এক সমস্যা হলো বৃষ্টিতে জামাকাপড় ভিজে যাওয়া। সেই ভিজে জামা পড়েই অফিস, স্কুল-কলেজে দীর্ঘক্ষণ কাটাতে হয়। এ কারণেই কিন্তু শরীরে ছত্রাকঘটিত রোগ হানা দেয়। তবে এই সমস্যা প্রতিরোধের উপায় কী? 

এই সমস্যা এড়াতে বর্ষায় ব্যাগে শুকনো জামাকাপড় রাখুন। সঙ্গে এক সেট অতিরিক্ত মোজাও রাখলে ভালো হয়। ভিজে বাড়িতে ফিরলেই গরম পানি ও সাবান দিয়ে গোসল করুন। মাথায় বৃষ্টির পানি বসে গেলে ঠান্ডা লাগার ঝুঁকি তো আছেই, সঙ্গে বৃষ্টির পানি থেকে মাথার ত্বকেও ছত্রাকের সংক্রমণ ঘটতে পারে।

অন্তর্বাস থেকেও রোগ ছড়াতে পারে। তাই ভেজা অন্তর্বাস খুব বেশিক্ষণ পরে না থাকাই ভালো। জিমে শরীরচর্চার পর ঘাম বেশি হয়, সেই ঘামযুক্ত জামাকাপড়গুলো বাড়ি ফিরেই বদলে ফেলুন। খুব ভালো হয় জিম থেকে ফেরার পর ভালো করে একবার গোসল করে নিলে।

আরো পড়ুন : বর্ষায় ডেঙ্গু-ম্যালেরিয়া থেকে যেভাবে সতর্ক থাকবেন

বর্ষায় ছত্রাকের সংক্রমণ এড়িয়ে চলতে আর কী কী মেনে চলবেন?

>> গোসলের পর ভালো করে গা মুছতে হবে। শরীরের ভাঁজে ভাঁজে জমে থাকা পানি ভালো করে মুছে নিয়ে তবেই জামাকাপড় পড়ুন।

>> এ সময় জিন্স কিংবা খুব বেশি চাপা ট্রাউজার্স না পরাই ভালো। ছত্রাকের সংক্রমণ এড়াতে ঢিলেঢালা ট্রাউজার্স ও পোশাক পরুন।

>> নিয়ম করে তোয়ালে কাচুন। দীর্ঘদিন একই তোয়ালে ব্যবহার করলেও সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

>> একদিন পরপর অন্তর্বাস বদলে ফেলুন। না হলে সংক্রমণের ঝুঁকি অনেকটা বেড়ে যেতে পারে।

>> ভেজা জুতা পারবেন না ভুলেও। জুতা ভিজে গেলে সেই জুতা সম্পূর্ণ না শুকিয়ে পরবেন না। বর্ষায় একাধিক জুতা ঘুরিয়ে ফিরিয়ে পরুন।

সূত্র: ইন্ডিয়া টুডে/ইন্ডিয়ান এক্সপ্রেস

এস/ আই.কে.জে/

স্বাস্থ্য পরামর্শ ছত্রাকের সংক্রমণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250