সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

বর্ষায় ডেঙ্গু-ম্যালেরিয়া থেকে যেভাবে সতর্ক থাকবেন

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

বছরের অন্যান্য সময়ের তুলনায় বর্ষার সময় নিজেকে সুস্থ রাখাটা চ্যালেঞ্জের বিষয়। সাধারণত এ সময় ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ বেড়ে যায়।  ঋতু পরিবের্তনের জের ধরে এ সময় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। যার মধ্যে জ্বর-সর্দি-কাশি অন্যতম। তাই যতটা সম্ভব এ মৌসুমে সাবধান থাকার বিকল্প নেই। বর্ষায় ছোট-বড় সবারই ডেঙ্গু কিংবা ম্যালেরিয়ার ঝুঁকি বেড়ে যায়। এর থেকে বাঁচতে হলে কী করবেন, চলুন জেনে নেওয়া যাক-

বাড়ির জানলায় নেট লাগান

বৃষ্টির সময়ে মশা-মাছি থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সুযোগ বাড়ে। তাই সাবধান হতে হবে সবাইকে। বাড়ির জানলায় নেট লাগিয়ে মশা-মাছির প্রবেশ আটকান।

মশার ওষুধ স্প্রে করুন

মশার ওষুধ স্প্রে করতে পারেন মাঝেমধ্যে। মশা তাড়ানোর তরল ওষুধ বা কয়েলও ব্যবহার করতে পারেন। রাতে অবশ্যই মশারি ব্যবহার করুন।

আরো পড়ুন : রাসেলস ভাইপার নিয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ফুল হাতা পোশাক ও প্যান্ট পরুন

বাইরে বের হলে যতটা পারেন ঢাকা পোশাক পরুন। গলা, হাত বা শরীরের অন্য যে অংশ পোশাকে ঢাকা নেই, সেই অংশে মশা তাড়ানোর ক্রিম ব্যবহার করতে পারেন।

জমে থাকা পানি পরিষ্কার করুন

বাড়ির চারপাশে মশা যাতে না জন্মাতে পারে, তার খেয়াল রাখুন। কোনো জায়গায় পানি জমে থাকলে তা দ্রুত পরিষ্কার করুন। ছাদ বা বাগানে কোনও টব, বালতি বা খোলা পাত্রে যদি বৃষ্টির জল জমে থাকে, তা ফেলে দিন।

চিকিৎসকের পরামর্শ নিন

জ্বর বা অন্য কোনো উপসর্গ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ভাইরাল ফ্লু ঠেকাতে প্রতিষেধক নিতে পারেন। তবে ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো রোগের এখনো কোনো প্রতিষেধক বাজারে নেই। তাই সাবধান হতে হবে সবাইকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই.কে.জে/

স্বাস্থ্য পরামর্শ ডেঙ্গু-ম্যালেরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250