সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

মেট্রোরেল এলাকায় ঘুড়ি ওড়ানো বন্ধে অভিযান, ৭ হাজার ঘুড়ি জব্দ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনের মধ্যবর্তী স্থানের ভবনের ছাদ থেকে ওড়ানো ঘুড়ি এসে আটকে যায় মেট্রোরেল লাইনের বৈদ্যুতিক তারে। আর এতে করে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।

বুধবারের (১৪ই ফেব্রুযারি) এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ৪ জনের পরিবারের কাছে থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন কক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এসব তথ্য জানান।

আরো পড়ুন: জিআই সনদ পেলো জামালপুরের নকশিকাঁথাসহ তিন পণ্য

তিনি বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ মেট্রোরেল লাইনের পার্শ্ববর্তী অঞ্চলে ঘুড়ি ওড়ানোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে। দুজনকে আটক করে কোম্পানি আইনে মামলা করা হয়েছে। আর ছয়জনের বয়স কম হওয়াতে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযানে ৭ হাজার ঘুড়ি জব্দ করা হয়।

গত বছরের ২০ই ফেব্রুয়ারি ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তি দিয়ে মেট্রোরেলের উভয়পাশের ১ কিলোমিটারের মধ্যে বসবাসরতদের ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এ ধরনের যেকোনো বিনোদন সামগ্রী না ওড়ানোর অনুরোধ জানায়।

এইচআ/ 

মেট্রোরেল ঘুড়ি ওড়ানো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250