বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী *** ধাক্কা খেল ব্রাজিল-আর্জেন্টিনা *** ‘শান্তি আলোচনার’ মধ্যেও ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইলেন রিয়াজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

ছবি-সংগৃহীত

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটির শপথগ্রহণ শেষে এফডিসিতে হাতাহাতির ঘটনা ঘটে। ইউটিবারের সঙ্গে অভিনেতা শিবা শানুর বাগবিতণ্ডা শুরু হলে সেখানে সাংবাদিকরা উপস্থিত হলে তাদের সঙ্গেও বাগবিতণ্ডা চলে এবং এক পর্যায়ে মারামরির ঘটনা ঘটে।

এতে সাংবাদিক, ক্যামেরাপারসন,ইউটিউবারসহ ২০ জনের মতো আহত হন। এদের মধ্যে চারজন গুরুতর আহতে হয়ে হাসপাতালে ভর্তি হন। প্রত্যক্ষদর্শীদের মতে, সাংবাদিকদের উপর এই হামলার নেতৃত্বে ছিলেন শিবা শানু, আলেক জান্ডার বো এবং শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) সাংবাদিকদের উপর অভিনয়শিল্পীদের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শিল্পী সমিতির সাবেক সহ-সভাপতি চিত্রনায়ক রিয়াজ। এই ঘটনায়  সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি। 

যেখানে সাংবাদিকদের সঙ্গে ঘটা এ ন্যাক্কারজনক ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে তিনি লিখেছেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, একজন চলচ্চিত্র শিল্পী হিসাবে, আজকে আমি লজ্জিত ও আন্তরিক ভাবে দুঃখিত। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।

আরো পড়ুন: এবার পাপারাজ্জিদের ওপর চটলেন নোরা ফাতেহি

এ বিষয়ে রিয়াজ বলেন, ‘সাংবাদিক ভাইয়েরা আমাদের কাজের সঙ্গে দর্শকদের সেতুবন্ধন বা মেলবন্ধন তৈরি করে দেন। সেই সাংবাদিক ভাইদের এমন নির্মমভাবে এফডিসির অভ্যন্তরে পেটানো হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা।

সোশ্যাল মিডিয়াতে এই ঘটনার যেসব ছবি ও ভিডিও দেখেছি তাতে আমার খুবই খারাপ লেগেছ। এমনটা হতে পারে, আসলে হতে পারে না। 

চলচ্চিত্র শিল্পী ও সন্ত্রাসীর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। চলচ্চিত্র শিল্পীরা সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হতে পারে না। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’’

এসি/


সাংবাদিক রিয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250