রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক

এসএসসিতে জিপিএ-৫ পেলো ১ লাখ ৮২ হাজার, এবারও এগিয়ে মেয়েরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ১২ই মে ২০২৪

#

ছবি: সুখবর

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। তাদের মধ্যে মেয়ে ৯৮ হাজার ৭৭৬ এবং ছেলে ৮৩ হাজার ৩৫৩ জন। সেই হিসাবে ছেলেদের চেয়ে মেয়েরা জিপিএ-৫ বেশি পেয়েছে ১৫ হাজার ৪২২ জন।

তবে গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। গত বছর অর্থাৎ ২০২৩ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ কম পেয়েছে ১ হাজার ৪২৩ জন। 

রোববার (১২ই মে) সকাল ১০টা ৫৫ মিনিটে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের ঘোষণা দেন। 

আরো পড়ুন: এসএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ 

প্রকাশিত ফলাফল অনুযায়ী, সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের পরীক্ষার্থীরা। এখানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ১৯০ জন। তাদের মধ্যে ছেলে ২২ হাজার ৩৭৪ জন এবং মেয়ে ২৬ হাজার ৮১৬ জন।

এছাড়া বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৪৫ জন। তাদের মধ্যে ছেলে ২ হাজার ৬৩০ এবং মেয়ে ৩ হাজার ৫১৫ জন। চট্টগ্রামে জিপিএ-৫ পেয়েছে ১০ হাাজর ৮২৩ জন। তাদের মধ্যে ছাত্র ৫ হাজার ৭৩ এবং ছাত্রী ৫ হাজার ৭৫০ জন।

কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১০০ জন। তাদের মধ্যে ছেলে ৫ হাজার ২৬৪, মেয়ে ৬ হাজার ৮৩৬ জন। সিলেট বোর্ডে জিপিএ পেয়েছে ৫ হাজার ৪৭১। তাদের মধ্যে ছেলে ২ হাজার ৬১৬ এবং মেয়ে ২ হাজার ৮৫৫ জন। দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন, ময়মনসিংহে ১৩ হাজার ১৯৭ জন, রাজশাহীতে ২৮ হাজার ৭৪ জন, যশোরে ২০ হাজার ৭৬০ জন।

এদিকে, মাদরাসা বোর্ডে ১৪ হাজার ২০৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮১ জন।

এইচআ/ আই.কে.জে/

জিপিএ-৫ এসএসসি ২০২৪

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250