বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

পাত্রী খুঁজতে নিজের অটোতে ব্যানার টাঙালো যুবক!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিয়ের জন্য পাত্রী খোঁজার দায়িত্বটা বেশিরভাগ সময় পরিবারের কাঁধেই থাকে। অনেক সময় পাত্র নিজেই পাত্রী পছন্দ করেন। সমাজের প্রচলিত এই ধারা ভেঙে এবার অভিনব এক কাণ্ড ঘটিয়েছেন এক যুবক। নিজের জন্য পাত্রী খুঁজতে ব্যানার টাঙিয়েছেন তিনি। তাও আবার নিজের অটো রিকশায়। 

তার এমন কাণ্ড ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের দামোহ শহরে। 

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ২৯ বছর বয়সী ওই যুবকের নাম দীপেন্দ্র রাঠোর। তার বাড়ি মধ্যপ্রদেশের দামোহ শহরে। নিজের ই-রিকশায় ব্যানার লাগিয়ে পাত্রী খুঁজছেন তিনি। সঙ্গে ছবি ও ব্যক্তিগত তথ্যও দিয়েছেন।

দীপেন্দ্র রাঠোরের দাবি, সমাজে মেয়ের অভাব। সে কারণেই বিয়ে করতে চেয়েও মনের মতো পাত্রী পাচ্ছেন না তিনি। 

আরও পড়ুন: বর সেজেই সরকারি চাকরির পরীক্ষা দিলেন যুবক

তিনি জানান, ধর্ম বা জাতপাত কোনো বাধা নয়। চাইলে যে কোনো মেয়েই তাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন।  

তিনি আরও জানান, অনলাইনে বিভিন্ন গ্রুপেও যুক্ত হয়েছিলেন, কিন্তু নিজের শহরে বিয়ে করার মতো কাউকে খুঁজে পাননি। এরপরই নিজের অটো রিকশায় ব্যানার লাগানোর সিদ্ধান্ত নেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

এসকে/ 

ভারত পাত্রী খুঁজতে ব্যানার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250