রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

এবারও ইজতেমায় ‘মানবতার ফেরিওয়ালা’ ইবিট লিও

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে এবারও ঢাকায় এসেছেন মালয়েশিয়ার জনপ্রিয় দাঈ ও সমাজকর্মী ‘মানবতার ফেরিওয়ালা’ এবিট লিউ। 

বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বাংলাদেশে আসার কথা শেয়ার করেন। ক্যাপশনে লিখেছেন, ‘বাংলাদেশ বিউটিফুল’।

এর আগে সফর শুরু করার সময় ফেসবুকে একটি ছবি দিয়ে লিখেছেন, ‘ফ্লাই টু ঢাকা বাংলাদেশ’।

গতবছরও ইজতেমায় অংশ নিয়েছিলেন এবিট লিউ। সেসময় ঢাকার রাস্তায় রিকশা নিয়ে ঘোরাঘুরি করেছিলেন। সময় কাটিয়েছিলেন বস্তিবাসী শিশুদের সঙ্গে। তাদের মুখে খাবার তুলে দেওয়ার ছবি শেয়ার করেছিলেন। বাংলাদেশে খুব সুন্দর সময় কাটিয়েছেন বলে বেশ কয়েকটি স্ট্যাটাসও শেয়ার করেছিলেন তিনি।

ফিরে যাওয়ার সময় ফেসবুকে লিখেছিলেন, ‘আমার জন্য দোয়া করবেন , আমি মালয়েশিয়াতে ফিরে যাচ্ছি ৷ আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষদের প্রতি , আমাকে এত আন্তরিকতা এবং ভালোবাসা দেওয়ার জন্য ৷ আমি যত দূরেই থাকি না কেন আপনারা সবাই আমার অন্তরে আছেন এবং থাকবেন ৷ আমরা সবাই একটি পরিবার।’

এবিট লিউর পুরো নাম-এবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিউ। ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর মালয়েশিয়ার পাহাং রাজ্যে তিনি জন্মগ্রহণ করেছেন। মালয়েশিয়ার সাধারণ মানুষের কাছে এবিট লিউ ‘মানবতার ফেরিওয়ালা’ নামে পরিচিত। কারণ কারো বিপদে-আপদের খবর শুনলেই সহযোগিতার হাত বাড়িয়ে ছুটে চলেন তিনি। এছাড়াও তিনি মালয়েশিয়ার একজন ইসলামি উদ্যোক্তা ও ধর্ম প্রচারক। মানবকল্যাণে অবদান রাখায় মালয়েশিয়ায় তিনি বিভিন্ন মর্যাদাপূর্ণ পুরষ্কার পেয়েছেন। 

ওআ/


বিশ্ব ইজতেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250