শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইনশৃঙ্খলা নিয়ে টিআইবির প্রতিবেদন পত্রিকার কাটিং-নির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ৮ই জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনকে ‘পত্রিকার কাটিং-নির্ভর’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, টিআইবি কোনো তদন্ত করে না। প্রকৃত তথ্য জানতে হলে পুলিশ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধসংক্রান্ত পরিসংখ্যানের ওপর নির্ভর করা উচিত।

আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কয়েকজন পুলিশ কর্মকর্তাকে পুরস্কার প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকরা জানতে চান, সরকারের ১০০ দিন পূর্তির পর পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পেরেছে কি না এবং টিআইবির প্রতিবেদন অনুযায়ী এ সময়ে ৬০০ এর বেশি হত্যাকাণ্ড ঘটেছে, এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সন্তোষজনক মনে করেন কি না।

টিআইবির প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উদ্বেগজনক বলা হয়েছে সরকার তা গ্রহণ করছে না কি প্রত্যাখ্যান করছে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘টিআইবি তো সরকারি সংস্থা নয়। প্রকৃত পরিসংখ্যান নিন পুলিশ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তারপর আপনারা এবং জনগণ বিচার করবেন।’ তিনি আরও বলেন, ‘টিআইবির প্রতিবেদন আমার সামনে নেই। তবে তারা সাধারণত পত্রিকার কাটিংয়ের ভিত্তিতে প্রতিবেদন করে। টিআইবি নিজে কোনো তদন্ত করে না। প্রকৃত ঘটনা যাচাই করে তারপর তারা বক্তব্য দেয় না।’

মন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে তথ্য রয়েছে, তা পুলিশের অপরাধসংক্রান্ত পরিসংখ্যান। জেলা পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে নিয়মিত এই পরিসংখ্যান প্রস্তুত করা হয়। এটিই প্রকৃত তথ্যের ভিত্তি। পত্রিকায় প্রকাশিত খবরগুলোও আমরা গুরুত্বের সঙ্গে দেখি এবং সেগুলো যাচাইয়ের ব্যবস্থা করি। তবে সব খবরই যে শতভাগ সঠিক, তা বলা যাবে না।’

তদন্ত কার্যক্রমে পুলিশ সদস্যদের ভাতা ও আর্থিক বরাদ্দ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের আর্থিক সংকট রয়েছে এবং বিষয়টি সরকার জানে। দেশের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হয়। তিনি বলেন, ‘তদন্ত কার্যক্রম, ময়নাতদন্ত প্রতিবেদন সংগ্রহ, টহল কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে যাতে পুলিশ পর্যাপ্ত আর্থিক সহায়তা পায়, সে বিষয়ে আমরা ভবিষ্যতে আরও উদ্যোগ নেব।’

এদিকে ৬০ দিনের বেশি সময় ধরে পলাতক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা বা বরখাস্তের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের সিদ্ধান্ত বিভাগীয় তদন্ত, কমিটির সুপারিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে নেওয়া হয়। অনেক ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদনও প্রয়োজন হয়। তিনি বলেন, যাদের বিষয়ে ইঙ্গিত করা হচ্ছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। অনেকগুলোর তদন্ত চলমান, কিছু মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তাদের অনেকের বিরুদ্ধে আইসিটি আইনে এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাও রয়েছে। এসব মামলায় তারা প্রচলিত আইন অনুযায়ী বিচারের মুখোমুখি হবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250