সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের *** শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের *** শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা *** জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী *** রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী *** ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: এসআরবি *** গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতা দেখছে সরকার *** গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ *** আসিফ কি ভুলে গেছেন, গোপালগঞ্জ থেকে তার দলের নেতাদের এপিসি করে ফিরতে হয়েছিল? *** সৌদি আরব ‘ভেঙে পড়ছে’, কেন বলছেন ডোনাল্ড ট্রাম্প

বৈশাখে ভারী বৃষ্টি: এটা কি অস্বাভাবিক, থাকবে কত দিন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৬

#

ফাইল ছবি

মাত্র সাত দিন আগের আবহাওয়া। দিনটি ছিল ২২ এপ্রিল অর্থাৎ ৯ বৈশাখ বুধবার— কি গরমই না পড়েছিল সারাদেশে। ওই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছিল পদ্মা নদীর পাড়ে রাজশাহী জেলায়। এটিই এবারের মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। রাজশাহী ছাড়াও দেশের ২৭টি জেলা এবারের বৈশাখ মাসে তীব্র দাবদাহে টগবগ করে ফুটছিল। হাপিত্যেশ জনজীবনে। এক ফোঁটা বৃষ্টির আশায় প্রহর গুনছিল সবাই।

কিন্তু দিন কয়েক যেতে না যেতে আবহাওয়া বদলে গেছে। স্বস্তির বৃষ্টি নামে ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) রোববার থেকে। কমে আসে তীব্র গরম। আবহাওয়াও বেশ শীতল। কিন্তু বৃষ্টি এখন আর স্বস্তি দিচ্ছে না। কোথাও কোথাও বিপর্যয় হয়ে দেখা দিয়েছে। ভারী বৃষ্টিতে সতর্কতা জারি হয়েছে দেশের সমুদ্র-নৌবন্দরগুলোয়। পার্বত্য অঞ্চলে ভূমিধসে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৈশাখের এই বৃষ্টির কারণে সুরমা, কুশিয়ারা, ধনু, বাউলাই, ভুগাই ও কংস নদীর পানি বাড়ছে। ফলে উত্তর পূর্বের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলায় বন্যাও হতে পারে বলে জানিয়েছে বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্র।

আবহাওয়া অধিদপ্তরের আজ বুধবার সকালে আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ দেশের ৮টি বিভাগেই আগামী ৩ মে পর্যন্ত ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত সবচেয়ে বেশি ১৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের হাওরাঞ্চল নিকলীতে। এ ছাড়া ময়মনসিংহে ১১৫; কুমিল্লা, চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০৩, ভোলায় ১৫১, পটুয়াখালীর খেপুপাড়ায় ১১৪, ফেনীতে ১৪৮ মলিমিটার বৃষ্টি হয়েছে।

রাজধানী ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হলেও আকাশ রয়েছে মেঘে ঢাকা।

বৈশাখের মাঝামাঝি এই সময়ে ভারী বৃষ্টির কারণ সম্পর্কে আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, দেশের ভেতরে যে গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এই মেঘ সরতে সময় নিচ্ছে। এ ছাড়া একটি সিস্টেম তৈরি হয়েছে সাগরে, এরও প্রভাব আছে।

এ ধরনের আবহাওয়া বছরের এ সময় অস্বাভাবিক নয় বলে মন্তব্য আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের।

আজ সকালে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক  বলেন, ‘আমাদের দেশে এপ্রিল-মে মাসে (বৈশাখ) ভারী বৃষ্টি হয়ে থাকে। ভারতের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি ঘূর্ণিবায়ুর আবর্তন হয়েছে। এ কারণে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। তবে একটানা বা একযোগে বৃষ্টি হবে না। থেমে থেমে বৃষ্টি হবে।’

ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে, এমনকি শিলাবৃষ্টির কথাও জানান ড. আবুল কালাম মল্লিক। তিনি বলেন, বৃষ্টি কেবল বাংলাদেশেই নয়, উত্তর পূর্ব ভারতের মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরামেও হচ্ছে। এ কারণে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে হাওরাঞ্চলে বন্য হতে পারে।

এদিকে এপ্রিল মাসের আবহাওয়ায় আউটলুক অনুযায়ী, চলতি মাসে মোট বৃষ্টি হতে পারে ১৩০ মিলিমিটার। তবে আসছে মে মাসে স্বাভাবিক বৃষ্টি আরও বাড়বে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য— মে মাসে বাংলাদেশে গড়ে ১৩০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়ে থাকে। সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুনে, যার গড় পরিমাণ ৪৫৯ দশমিক ৪ মিলিমিটার।

জে.এস/

আবহাওয়া অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৯:১৫ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250