সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

স্বাধীন বাংলার আকাশে প্রথম পতাকা উড়েছিল আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

আজ ২রা মার্চ। ১৯৭১ সালের এই দিনে উড়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র-জনতার বিশাল সমাবেশে উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা।

গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্তে বাংলাদেশের সোনালি মানচিত্র আঁকা পতাকা দেখে উপস্থিত ছাত্র-জনতা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে সমগ্র এলাকা।

সবুজ, লাল, সোনালি এই তিন রঙের মানচিত্র খচিত পতাকাটি সেই যে বাংলার আকাশে উড়েছিল, তা আর নামাতে পারেনি পাকিস্তানের সেনাবাহিনী ও সরকার। বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পর এই দিনটি পতাকা উত্তোলন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সেদিন বীজ বোনা হয়েছিল স্বাধীন বাংলার । অন্যদিকে রচিত হয় উপনিবেশিক পাকিস্তান রাষ্ট্রের আনুষ্ঠানিক মৃত্যুপরোয়ানা। দিনটি তাই বাঙালি জাতির জীবনে ঐতিহাসিক। এ দিন বাঙালি জাতি তার কাঙ্ক্ষিত স্বপ্নের পতাকা উড়তে দেখল জমিনের ওপরে।

জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন ও সরকারি বিধিমালা অনুসারে পতাকা উত্তোলন সবার নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা।

ওআ/



পতাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250