বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশই বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৫

#

ফাইল ছবি

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশের শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটির মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশই বাংলাদেশি। চলতি বছরের জুন মাসের শেষে মালয়েশিয়ায় কাজের অনুমতি থাকা বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৩ হাজার ৩৩২।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার (২৬শে আগস্ট) দেশটির গণমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মালয়েশিয়ার পার্লামেন্টে হাসান করিম নামের একজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের সম্পর্কে এসব তথ্য দেয়। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনা-পরবর্তী সময়ে শ্রমবাজার চালুর পর ২০২২ সালে ৪৯ হাজার ৩৫৩ বাংলাদেশি শ্রমিক দেশটিতে প্রবেশ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে নতুন করে আরও ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় যান। এ ছাড়া ২০২২ সালে ২০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ বাংলাদেশি শ্রমিককে তাদের নিয়োগকর্তারা নিজ দেশে ফেরত পাঠান বলে দেশটির মন্ত্রণালয় জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত মালয়েশিয়ায় কাজের বৈধ অনুমতিপত্র থাকা বাংলাদেশির সংখ্যা ৮ লাখ ৩ হাজার ৩৩২, যা দেশটির মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশ। ফলে মালয়েশিয়ায় অদক্ষ বিদেশি শ্রমিকের সর্বোচ্চ উৎস দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান প্রথম। অবৈধ অভিবাসনের বিষয়ে জানানো হয়, ভিসার মেয়াদের পর দেশটিতে থাকা বা কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়া ৭৯০ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

২০২২ ও ২০২৩ সালে মালয়েশিয়ায় কত বাংলাদেশি শ্রমিক প্রবেশ করেছেন, বৈধ ও অবৈধ কর্মীর সংখ্যা কত এবং কতজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে—মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তার সুনির্দিষ্ট হিসাব চান সংসদ সদস্য হাসান করিম।

প্রবাসী মালয়েশিয়া প্রবাসী শ্রমিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

🕒 প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

🕒 প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250