রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

রোজা না রেখে বাইরে খাওয়ায় নাইজেরিয়ায় গ্রেফতার ১১

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৫ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে রোজা পালন না করা এবং ঘরের বাইরে খাবার খাওয়ার অপরাধে ১১ জনকে গ্রেফতার করেছে নাইজেরিয়ার ইসলামী পুলিশ।

মঙ্গলবার (১২ই মার্চ) মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির উত্তরাঞ্চলীয় একটি প্রদেশ থেকে এসব নাগরিককে গ্রেফতার করা হয়।

হিসবাহ নামে পরিচিত ইসলামী পুলিশের মুখপাত্র লওয়াল ফাগে জানান, গ্রেফতার ১১ জনের মধ্যে ১০ জন পুরুষ ও একজন নারী। শহরের বাজারের কাছাকাছি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছিল।

যদিও এই অভিযানে ছাড় পাচ্ছেন অমুসলিমরা। তবে তারা যদি রোজার সময় কোনো মুসলিমের কাছে খাবার বিক্রি করেন তাহলে তাদেরও গ্রেফতার করা হতে পারে।

আরও পড়ুন: বেতনভাতা নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট

গ্রেফতার ১১ জন আর রোজা ভঙ্গ করবেন না— এমন প্রতিজ্ঞা করার পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন মুখপাত্র।

সরকারিভাবে নাইজেরিয়া ধর্মনিরপেক্ষ হলেও দেশটির উত্তরাঞ্চলের ১২টি প্রদেশে দুই দশক আগে শরিয়া আইন চালু করা হয়।

সূত্র: বিবিসি

এসকে/ 

রোজা নাইজেরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250