শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

দুধ বা পানিতে হলুদ মিশিয়ে খেলে কি সত্যিই সৌন্দর্য বাড়ে?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনেকেই সৌন্দর্য ও শক্তি বাড়ানোর জন্য রাতে ঘুমানোর আগে দুধে সামান্য হলুদ মিশিয়ে খান। আবার কেউ কেউ হলুদ দিয়ে তৈরি করা পানীয়ও গ্রহণ করেন। কিন্তু সত্যিই কি এসব পানীয় সৌন্দর্য বাড়ায়? চলুন জানা যাক-

হলুদ দিয়ে তৈরি করা পানীয় নিঃসন্দেহে স্বাস্থ্যকর। আয়ুর্বেদ মতে, হলুদ এমন এক উপকরণ, যা রক্তের প্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক। পরোক্ষভাবে ত্বক ও চুলের সুস্থতার জন্য উপকারী। তবে তার মানে কিন্তু এই নয় যে হলুদ মেশানো পানীয় খেলে কারও গায়ের রং বদলে যাবে কিংবা চুল গজাবে। 

আরো পড়ুন : ভিন্ন স্বাদে মজাদার হাঁসের মাংসের মালাইকারি

সকালে খেতে পারেন হলুদ মেশানো পানি

হলুদ এক ইঞ্চি করে কেটে ছোট ছোট টুকরা করে নিন। এক গ্লাস পানি, ৭-৮টি পুদিনা পাতা, এক টেবিল চামচ লেবুর রস ও সামান্য বিটলবণও নিন। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে ফেলুন। চাইলে ব্লেন্ড করার আগে এক চা-চামচ মধুও যোগ করতে পারেন। রোজ সকালে নাশতার আধা ঘণ্টা পর পানীয়টি খেয়ে নিন। আপনার ত্বক এবং চুলের সুস্থতা তো বটেই, শরীরের সার্বিক সুস্থতাতেই সহায়ক ভূমিকা রাখবে এই পানীয়।

কিংবা রাতে দুধ-হলুদে তৈরি পানীয়

হলুদ বাটা নিন এক টেবিল চামচ কিংবা এক ইঞ্চি করে ছোট ছোট টুকরা করে ব্লেন্ড করে নিন। এবার এক গ্লাস উষ্ণ দুধের সঙ্গে এই বাটা বা ব্লেন্ড করা হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিন। চাইলে এক চা-চামচ মধুও যোগ করা যেতে পারে। রোজ রাতে ঘুমের আগে খেয়ে নিতে পারেন এই পুষ্টিকর পানীয়।

এস/ আই.কে.জে/ 


হলুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250