সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

ভিন্ন স্বাদে মজাদার হাঁসের মাংসের মালাইকারি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

শীতকালে হাঁসের মাংস খেতে পছন্দ করেন অনেকে। একই পদ না খেয়ে স্বাদে ভিন্নতা আনার জন্য তৈরি করতে পারেন হাঁসের মাংসের মালাইকারি। এটি খেতে আরও বেশি সুস্বাদু। বাড়িতে অতিথি এলে বা শীতের খাবারের আয়োজনে রাখতে পারেন এই বিশেষ পদ। এর স্বাদ সবাইকে মুগ্ধ করবেই। রইলো হাঁসের মাংসের মালাইকারির রেসিপি-

উপকরণ:

হাঁস- ২টি

নারিকেলের দুধ- ৬ কাপ

টক দই- ১ কাপ

মিষ্টি দই- সিকি কাপ

গরুর কাঁচা দুধ- ১ কাপ

পেঁয়াজ কুচি- ১ কাপ

পেঁয়াজ বাটা- আধা কাপ

আদা বাটা- ৪ টেবিল চামচ

রসুন বাটা- ২ টেবিল চামচ

জিরা বাটা- ১ চা-চামচ

বাদাম বাটা- ২ টেবিল চামচ

পোস্তদানা বাটা- ২ টেবিল চামচ

হলুদ গুঁড়া- ৮ চা-চামচ

মরিচ গুঁড়া- ১ চা-চামচ

আরো পড়ুন : গুড় দুধের পাটিসাপটার রেসিপি

গোল মরিচ গুঁড়া- ১ চা-চামচ

গরম মসলার গুঁড়া- ১ চা-চামচ

জায়ফল-জয়ত্রী গুঁড়া- আধা চা-চামচ

দারুচিনি- ৬ টুকরা

এলাচ- ৬টি

লবঙ্গ- ৬টি

তেজপাতা- ৪টি

ঘি- আধা কাপ

তেল- পৌনে এক কাপ

লবণ- পরিমাণমতো

কাঁচা মরিচ- ৫-৬টি

বেরেস্তা- আধা কাপ।  

পদ্ধতি

হাঁস পরিষ্কার করে চামড়াসহ টুকরাগুলো ধুয়ে পানি ঝরিয়ে দুধ, হলুদ মাখিয়ে এক ঘণ্টা রাখতে হবে। তেল ও ঘি গরম করে তাতে পেঁয়াজ বাদামি রঙে ভেজে সব বাটা মসলা দিয়ে কষিয়ে মাংস দিয়ে কষাতে হবে। লবণ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, মরিচ, গোলমরিচ, দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে ৫ কাপ নারিকেলের দুধ ও ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে।

মাংস সেদ্ধ না হলে আরও পানি দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে গেলে এক কাপ নারকেলের দুধ, বেরেস্তা, গরম মসলার গুঁড়া, জায়ফল-জয়ত্রী গুঁড়া, কাঁচামরিচ দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রেখে তেলের ওপর এলে মালাই দিয়ে নামাতে হবে। হাঁসের মাংসের মালাইকারি ছিটরুটি, নানরুটি, পরোটা, ভাত অথবা ভুনা খিচুড়ির সঙ্গে পরিবেশন করা যায়।

এস/ আই.কে.জে/

হাঁসের মাংসের মালাইকারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250