শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্লোরিডায় হারিকেন ইসাইয়াসের আঘাত, জরুরি অবস্থা জারি *** সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত *** ধর্ষণ মামলার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল *** গুরুগ্রাম থেকে ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ *** মুকেশ আম্বানিকে এবার ‘ভারতের প্রধানমন্ত্রী’ বললেন ইলন মাস্ক *** বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে হুলুস্থুল: ইন্টারনেট-মেট্রো-রেল বন্ধ, ৩০ হাজার পুলিশ মোতায়েন *** ‘মব–সংস্কৃতি: ক্ষোভের প্রকাশ, নাকি সংগঠিত সন্ত্রাস’ *** দিল্লিতে আজ গণজমায়েতের ডাক ককরোচদের, পুলিশ মোতায়েন ও ইন্টারনেট বন্ধের নির্দেশ সরকারের *** তৌফিক ইমরোজ খালিদীর জানাজা আজ বনানীতে, দাফন মিরপুরে *** নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভেই কী আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন

রংপুর নাট্যকেন্দ্রের সাংস্কৃতিক সন্ধ্যা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৪

#

বিপুল উৎসাহে রংপুর টাউন হল চত্বরের নিজস্ব কার্যালয়ে রংপুর নাট্যকেন্দ্রের আয়োজনে ২৮শে আগষ্ট 'সাংস্কৃতিক সন্ধ্যা'র আয়োজন করা হয়। দলের সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদের সঞ্চালনায় এবং মাহাবুবুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সদ্যবিদায়ী মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তফা, নাট্যব্যক্তিত্ব শেকানুল ইসলাম শাহী (থিয়েটার, ঢাকা) প্রমুখ।

আরো পড়ুন : হঠাৎ অরিজিতের প্রোফাইলটি উধাও!

বক্তারা অনুকূল বা প্রতিকূল যে কোনো পরিবেশে সংগঠিত হয়ে গণমানুষের স্বার্থে, সমাজের ইতিবাচক পরিবর্তনের নিমিত্তে এবং মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রাখতে সাংস্কৃতিক চর্চা ও আন্দোলনকে সচল রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 

শেষে রংপুর নাট্যকেন্দ্রের স্বনামধন্য শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত, গণসঙ্গীত, লোকসংগীত পরিবেশন করেন। আয়োজনটি ঘিরে রংপুরের শিল্পীসমাজে উদ্দীপনা পরিলক্ষিত হয়।

এস/ আই.কে.জে/


নাট্যকেন্দ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250