রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

হঠাৎ অরিজিতের প্রোফাইলটি উধাও!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউড সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং আরজি কর ঘটনার প্রতিবাদের প্রোফাইল ‘আত্মজোয়ার জ্বালো’কে ইতোমধ্যেই সবাই চিনে নিয়েছেন। কিন্তু শুক্রবার (৩০শে আগস্ট) সন্ধ্যার পর অরিজিতের প্রোফাইলটি আর দেখা যাচ্ছে না। 

দিন চারেক আগে আরজি কর ঘটনার বিচার চেয়ে ‘আর কবে’ গান বেঁধেছেন অরিজিৎ সিং। এটি শুধু গান নয়, লাখো মানুষের প্রতিবাদের ভাষা। এখন মুখে মুখে ফিরছে অরিজিৎ-এর সেই গান। কিন্তু হঠাৎই এক্স হ্যান্ডেল থেকে উধাও হয়ে গেলো অরিজিৎ সিং-এর ব্যক্তিগত প্রোফাইল। 

সেখানে লেখা রয়েছে, ‘দ্য প্রোফাইল ডাজ নট এক্সিস্ট।’ যার বাংলায় করলে মানে দাঁড়ায়, এই প্রোফাইলটির আর কোনও অস্তিত্ব নেই। 

এই ঘটনায় তার ভক্তদের কপালে চিন্তার ভাঁজ। কী ঘটেছে? এই প্রোফাইলটি কি গায়ক নিজেই মুছে দিয়েছেন? নাকি কঙ্গনা রানাওতের মতো গায়কের প্রোফাইলটি বন্ধ করে দেওয়া হয়েছে? সে বিষয়ে তেমন কিছু জানা যায় নি।

অরিজিৎ এমনিতে খুব বেশি লাইমলাইট পছন্দ করেন না। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে তেমন বেশি সক্রিয় থাকতেন না। 

আরও পড়ুন: প্রসেনজিতের গোপন রহস্য ফাঁস করলেন রচনা ব্যানার্জি

গত ৯ই আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।

তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুঁসে ওঠে কলকাতা, পরে গর্জে ওঠে পুরো পশ্চিমবঙ্গ।

এসি/কেবি


অরিজিত প্রোফাইল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250