মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

হলিউড সিনেমার ট্রেইলারে মেসি!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ২৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ফুটবলে বিশ্বজয় করে এবার কি অভিনয়ের দিকে ছুট দেবেন লিওনেল মেসি ? হলিউডের বিখ্যাত সিনেমা ব্যাড বয়েজের চতুর্থ সিক্যুয়েল ‘ব্যাড বয়েজ: রাইড অর ডাই’এর ট্রেইলারের মেসিকে দেখা গেছে। তার মুখে ইংরেজি শুনে অভ্যস্ত নয় কেউ, সেটিও শোনা গেছে।

আমেরিকায় অনেকদিন ধরে খেলছেন মেসি। সেখানে ইন্টার মিয়ামির হয়ে বেশ আনন্দেই আছেন তিনি, দেখে অন্তত তাই মনে হয়। পরিবার নিয়ে সময় কাটাতে দেখা যায় তাকে। এখন যেন অবসর যাপনের সময়। এই সিনেমার দুই প্রধান চরিত্র উইল স্মিথ ও মার্টিন লরেন্স। তাদের সঙ্গে দেখা যায় ইন্টার মিয়ামি অধিনায়ককে।

আরো পড়ুন: ব্রাজিলের কোপার স্কোয়াডে নতুন চার মুখ

অনেক সময় আলোচনা ছিল হলিউডের কোনো সিনেমায় মেসিকে দেখা যায় কি না। সাধারণত অনেকরকম বিজ্ঞাপন তো করে থাকেন এই আর্জেন্টাইন তারকা। এবার সিনেমার ট্রেইলারেও দেখা গেল তাকে। কেবল মেসি নয়। মায়ামি হিটের বাস্কেটবল তারকা জিমি বাটলারও ছিলেন এই প্রমোতে। সিনেমায় দেখার সুযোগ হয়তো নেই। তবে হলিউড সিনেমার প্রমো ট্রেইলারে এই প্রিয় তারকাকে দেখতে পাওয়াটা রোমাঞ্চকর মনে হয়েছে অনেক ভক্ত সমর্থকদের।

এইচআ/  

লিওনেল মেসি হলিউড সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250