রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: আমান উল্লাহ *** ‘কিলার পাপ্পু’র নামে চাঁদা দাবি, না পেয়ে ফার্মেসিতে গুলি *** এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা *** ডিসেম্বরে কাউকে ঠেকানোর দরকার পড়বে না: জামায়াত আমির *** তিন মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি আবদুল এল-সায়েদের *** আওয়ামী লীগের লাখ লাখ সদস্য রয়েছেন: ড্যান মোজেনা *** ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা *** হঠাৎ ঢাকায় পিটার হাস, শেখ হাসিনার প্রত্যাবর্তন ও মার্কিন-ভারত বৈঠক ঘিরে নানা গুঞ্জন *** শেখ হাসিনার দেশে ফেরা কী সম্ভব, যা বললেন সলিমুল্লাহ খান *** মেহেরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বসানো হলো বঙ্গবন্ধুর ছবি

অস্ট্রেলিয়া ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে খেলতে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যেখানে শুরুতে ব্যাট করে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারীরা।

বৃহস্পতিবার (২১শে মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২১৩ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

শুরুতে বেশ ভালোভাবেই অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের ব্যাটারদের চেপে ধরতে পেরেছিলো বাংলাদেশের বোলাররা। সাঁড়াসি বোলিংয়ে ৪৮ রানে ৪টি এবং ৭৮ রানে ৫ উইকেট তুলে নেয় নিগার সুলতানা জ্যোতির দল।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকেই প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। উইকেটের সুবিধা তুলে নিতেই এ সিদ্ধান্ত নেন তিনি।

বোলাররাও শুরু থেকে অধিনায়কের আস্থার প্রতিদান দেন। বিশেষ করে সুলতানা খাতুন ২১ রানেই ফিরিয়ে দেন দুই টপ অর্ডার ফোব লিচফিল্ড এবং এলিসে পেরিকে। মারুফা তুলে নেন অধিনায়ক অ্যালিসা হিলির উইকেট। এরপর তাহলিয়া ম্যাকগ্রাকে ফিরিয়ে দেন নাহিদা আক্তার। ২৫ রান করে দলীয় ৭৮ রানের মাথায় ফিরে যান বেথ মুনিও।

আরো পড়ুন: বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

অ্যাশলে গার্ডনার ৩৮ বলে করেন ৩২ রান। জর্জিয়া ওয়ারেহাম ২১ বলে ১২ রান করে ফিরে যান স্বর্ণা আক্তারের বলে। তবে ৮ম উইকেট জুটিতে অ্যানাবেল সাদারল্যান্ড এবং অ্যালানা কিং ৬৭ রানের অপরাজিত জুটি গড়ে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন। ৭৬ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন সাদারল্যান্ড। ৩১ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন অ্যালানা কিং।

২টি করে উইকেট নেন সুলতানা খাতুন এবং নাহিদা আক্তার। ১টি করে উইকেট নেন মারুফা আক্তার, ফাহিমা খাতুন এবং স্বর্ণা আক্তার।

এসি/

বাংলাদেশ অস্ট্রেলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250