রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: আমান উল্লাহ *** ‘কিলার পাপ্পু’র নামে চাঁদা দাবি, না পেয়ে ফার্মেসিতে গুলি *** এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা *** ডিসেম্বরে কাউকে ঠেকানোর দরকার পড়বে না: জামায়াত আমির *** তিন মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি আবদুল এল-সায়েদের *** আওয়ামী লীগের লাখ লাখ সদস্য রয়েছেন: ড্যান মোজেনা *** ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা *** হঠাৎ ঢাকায় পিটার হাস, শেখ হাসিনার প্রত্যাবর্তন ও মার্কিন-ভারত বৈঠক ঘিরে নানা গুঞ্জন *** শেখ হাসিনার দেশে ফেরা কী সম্ভব, যা বললেন সলিমুল্লাহ খান *** মেহেরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বসানো হলো বঙ্গবন্ধুর ছবি

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: আমান উল্লাহ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, স্বৈরাচার এরশাদের শাসনামলে আমাকে কোটি কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কোনো প্রলোভনেই বিএনপি ছাড়িনি। খালেদা জিয়ার নেতৃত্বের প্রতিও অবিচল ছিলাম।

শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী-খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, ‘নব্বইয়ের দশকে আমি যখন ডাকসুর ভিপি ছিলাম, তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষ থেকে আমাকে কোটি কোটি টাকা ও মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে রাজি হইনি। খালেদা জিয়াকে ছেড়ে যাইনি, বিএনপিও ত্যাগ করিনি।’

বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক জীবনে নানা ধরনের প্রলোভন ও চাপ আসবে। তবে নিজের আদর্শ ও রাজনৈতিক অবস্থানে অবিচল থাকতে হবে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি কাতা ও কুমিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া নতুন কুঁড়ি ঢাকা জেলা চ্যাম্পিয়ন নারী ফুটবল দল এবং রানারআপ বালক দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে হযরতপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাচ, গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ জাকির হোসেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

আমান উল্লাহ আমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250