রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ *** প্যারোল পেলেন না মা, মৃত সন্তান জেলগেটে! *** বিভিন্ন স্থানে আগুন, পেট্রলবোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬ *** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত!

টেলর সুইফটের বাগ্‌দানের ঘোষণা, ২০ মিনিটে ১৮ লাখ লাইক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫০ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাগ্‌দানের ঘোষণা দিলেন গায়িকা টেলর সুইফট ও কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসে। মঙ্গলবার (২৬শে আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে দেওয়া পোস্টে তারা লিখেছেন, ‘আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।’ সঙ্গে ছিল কেলসের সুইফটকে প্রস্তাব দেওয়ার কয়েকটি ছবি।

ঘোষণার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বয়ে যায়। ইনস্টাগ্রামে দেওয়া ওই পোস্ট ২০ মিনিটের কম সময়ে ১৮ লাখের বেশি লাইক পেয়েছে। এনএফএলও অভিনন্দন জানিয়েছে। খবর রয়টার্সের।

দুই বছর ধরে সম্পর্কে ছিলেন সুইফট ও কেলসে। ২০২৩ সালে গায়িকা অ্যারোহেড স্টেডিয়ামে পারফর্ম করার পর তাদের প্রেম শুরু হয়। তবে তিনবারের সুপার বোলজয়ী কেলসে ২০১৬ সালেই সুইফটের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন।

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ট্র্যাভিস কেলসির সঙ্গে টেলর সুইফটের প্রেমের গুঞ্জন শোনা যায়। পরে সেই বছরের ডিসেম্বর মাসেই প্রেমের কথা স্বীকার করেন সুইফট নিজেই।

ভক্তরা আছেন এখন সুইফটের নতুন অ্যালবামের অপেক্ষায়। চলতি মাসের শুরুর দিকে ভক্তদের চমকে দিয়ে নতুন অ্যালবামের ঘোষণা দেন সুইফট। তার ১২তম স্টুডিও অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। আগামী ৩রা অক্টোবর অ্যালবামটি মুক্তি পাবে।

জে.এস/

টেলর সুইফট ট্র্যাভিস কেলসে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250