শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

ঢাকায় পাটপণ্যের মেলা শুরু ২৬শে নভেম্বর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৭ পূর্বাহ্ন, ৫ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাজধানীতে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা আয়োজন করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোগে আগামী ২৬-৩০শে নভেম্বর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ায় জেডিপিসি প্রাঙ্গণে বহুমুখী এই পাটপণ্য মেলা হবে। মেলার সঙ্গে পাটকেন্দ্রিক ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতার আয়োজন থাকছে।

এ আয়োজন উপলক্ষে সোমবার (৪ঠা নভেম্বর) তেজগাঁওয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। এসময় জেডিপিসির নির্বাহী পরিচালক জিনাত আরা এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের সভাপতি এম সাফাক হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

জেডিপিসির নির্বাহী পরিচালক জিনাত বলেন, পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে এবং এর ব্যবহারে মানুষকে উৎসাহ দিতে মেলা করা হচ্ছে। সরকার পলির বিকল্প পাট ও অন্যান্য পণ্য চালুর জন্য উদ্যোগ নিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় এই মেলার আয়োজন করা হবে। মেলার উদ্বোধন করবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

এ মেলায় বিভিন্ন ধরনের পাটপণ্যের প্রায় ৩০টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় বিভিন্ন প্রকার ব্যাগ, অফিস আইটেমস, নার্সারি আইটেম, হোম টেক্সটাইল, পরিধেয় বস্ত্র, বিভিন্ন ধরনের জুতা ও শোপিসসহ ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে।

এস/ আই.কে.জে



পাটপণ্যের মেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250