বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

এনার্জি ড্রিংক নিয়ে যা বলছে গবেষণা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ৯ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

সহজেই খাবার হজম করতে অনেকেই হাতে তুলে নেন কোমল পানীয় এনার্জি ড্রিংক। কিন্তু এ পানীয়তেই আপনার মৃত্যুফাঁদ লুকিয়ে রয়েছে তা কি আপনি জানেন? চলুন জানি যা বলছে গবেষণা-

আমেরিকান একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন এমনই বলছে। তাদের দাবি, সপ্তাহে দুই লিটার কিংবা তার বেশি কোমল পানীয়র সোডা ও চিনি হৃদস্পন্দনকে অনিয়মিত করে তোলে।

আমেরিকান হার্ট এসোশিয়েশন নিউট্রিশন কমিটির সদস্য ক্রিস এথারটন বলছেন, এনার্জি ড্রিংক বা কোমল পানীয় হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে তার প্রমাণ মিলেছে। তবে আমাদের আরও গবেষণা প্রয়োজন এ বিষয়ে সুক্ষ্ম ধারণার জন্য।

আরো পড়ুন : যে ধরনের মানুষ থেকে দূরে থাকবেন

এদিকে আমেরিকার মেডিকেল নিউজস টুডের একটি প্রতিবেদন বলছে, এনার্জি ড্রিংকের সঙ্গে সম্পর্ক রয়েছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ার। তারা প্রকাশ করেছেন নন প্রফিট আমেরিকান একাডেমিক মেডিকেল সেন্টার মিয়াও ক্লিনিকের এক গবেষণাকে।

বৃহস্পতিবার (৬ই জুন) প্রকাশ করা ওই গবেষণায় উঠে এসেছে, এনার্জি ড্রিংক সেবনের সঙ্গে সম্পর্ক রয়েছে হৃদরোগের (কার্ডিয়াক অ্যারেস্ট)। এছাড়া ওজন বেড়ে যাওয়া, ব্যক্তিভেদে আকস্মিক মৃত্যুর ঝুঁকিও রয়েছে এনার্জি ড্রিংক খাওয়ার অভ্যাসে।

কারণ হিসেবে গবেষণায় উঠে এসছে পানীয়তে থাকা ক্যাফিনের কথা। ক্যাফিন হার্টের কার্ডিয়াক কোষের ক্যালসিয়াম বাড়িয়ে দেয়। যা ‘হার্ট অ্যারিথমিয়াস’-এর ঝুঁকি বাড়িয়ে তোলে। এতে করে হার্টে অক্সিজেন কম পৌঁছায়। রক্ত চাপ বাড়ার পাশাপাশি স্নায়ুগত সমস্যাও কারণ হয়ে দাঁড়াতে পারে এ পানীয়। তাই কোমল পানীয় বা এনার্জি ড্রিংক খাওয়ার পরিবর্তে বেশি বেশি পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এতে হৃদরোগের ঝুঁকি কমবে। আপনি সুস্থ থাকবেন।

সূত্র :  সিএনএন

এস/ আই.কে.জে/

গবেষণা এনার্জি ড্রিংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250