শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল

ভারতীয় নাগরিক হয়ে প্রথমবার ভোট দিলেন অক্ষয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ২০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউড সুপার স্টার অক্ষয় কুমার ২০২৩ সালে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতের চলতি লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় জীবনের প্রথম ভোট দিলেন এ নায়ক। এর মাধ্যমে তার নাম থেকে ‘কানাডিয়ান কুমার’ তকমা দূর হয়েছে।

খুব ভোরে ঘুম থেকে উঠেই একেবারে খাকি পোশাকে বুথে যান অক্ষয়। শুধু তাই নয়, একেবারে সাধারণ মানুষের মতোই পাঁচ-ছয়শো লোকের ভিড়ে বুথে লাইন দিয়ে ভোট দিতে দেখা গেল অক্ষয়কে।

পঞ্চম দফায় মুম্বাইতেও নির্বাচন রয়েছে। সকাল সাড়ে ৬টা বাজতেই বুথে চলে যান অক্ষয় কুমার। ভোট দিয়ে বেরিয়েই তার মুখে ভারতের উন্নতির কথা শোনা গেছে।

এ প্রসঙ্গে অক্ষয় কুমার বললেন, ‘আমি চাই আমার ভারতের আরো উন্নতি হোক। দেশ আরো স্বয়ংসম্পূর্ণ হোক সবদিক দিয়ে। আর সেটা মাথায় রেখেই আমি ভোট দিয়েছি। জনতা যাকে সঠিক মনে করবে, তাকেই ভোট দিক। আমার মনে হয়, এবার ব্যাপক সংখ্যক ভোটাররা বুথে আসছেন। আমি যখন সকালে এলাম, তখন সদ্য পোলিং বুথ খুলেছে। আর তখনই দেখলাম প্রায় ৫০০-৬০০ লোকের ভিড়।’

আরো পড়ুন: মিশা-ডিপজলকে মূর্খ বললেন নিপুণ

‘বুথে লাইন দিয়ে অত লোকের মাঝে ভোট দিলেন?’- সাংবাদিকদের মুখে এমন প্রশ্ন শুনে অক্ষয় কুমারের রসিয়ে জবাব দেন, ‘তো আমার কী করণীয় ছিল, লাইন ভেঙে ঢুকে যেতাম ভিতরে?’

‘প্রথমবার ভারতের নাগরিকত্ব পেয়ে ভোট দিয়ে কেমন অনুভূতি?’ এমন প্রশ্নের জবাবে অক্ষয় জানালেন, দারুণ, ‘দারুণ একটা অভিজ্ঞতা।’ পাশাপাশি চিত্র সাংবাদিকদের ক্যামেরার সামনে ভোটচিহ্নও দেখালেন অক্ষয়।

অক্ষয়ের এর আগে কানাডার নাগরিকত্ব ছিল। অনেক চেষ্টার পর গতবছর ভারতের নাগরিক হয়েছেন তিনি। অক্ষয়ের পাশাপাশি মুম্বাইতে ভোরে জাহ্নবী কাপুর, টাবু, ফারহান আখতারসহ আরো বেশ কয়েকজন তারকাকে ভোট দিতে দেখা যায়।

এসি/ আই.কে.জে/

অক্ষয় ভারতীয় নাগরিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250