শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

বায়রার নির্বাচনের ওপর স্থিতাবস্থার মেয়াদ বাড়লো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) নির্বাচনী কার্যক্রমের ওপর স্থিতাবস্থার মেয়াদ আগামী ২৮শে নভেম্বর পর্যন্ত বাড়িয়েছেন আপিল বিভাগ। ততদিন নির্বাচন স্থগিত থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

একইসঙ্গে বায়রার নির্বাচন নিয়ে জারি করা রুল হাইকোর্ট বিভাগকে এক সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯শে নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ১১ই নভেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) নির্বাচনী কার্যক্রমের ওপর ১৮ই নভেম্বর পর্যন্ত স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ।

সোমবার (১৮ই নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আরো পড়ুন : সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ৮ দিনের রিমান্ডে

গত ৫ই নভেম্বর বায়রার নির্বাচনী তফসিল স্থগিত করেন হাইকোর্ট।

সংস্থাটির সদস্য খন্দকার আবু আশফাকের দায়ের করা এক রিট পিটিশনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের চৌধুরী এবং বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এস/ আই.কে.জে/

বায়রার নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250