শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

কেমব্রিজ পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করলো গ্লেনরিচ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৪

#

সম্প্রতি প্রকাশিত কেমব্রিজ ইন্টারন্যাশনাল -এর আইজিসিএসই, এএস ও এ লেভেল’র মে-জুন ২০২৪ সেশনের পরীক্ষায় শিক্ষার্থীদের অসামান্য ফলাফল উদযাপন করেছে গ্লেনরিচ উত্তরা (সাবেক ডিপিএস এসটিএস স্কুল ঢাকা)। বিশ্বব্যাপী প্রকাশিত এই পরীক্ষার ফল দেশের শিক্ষার্থীদের মেধার নৈপুণ্য ও স্কুলগুলোকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরেছে।

কেমব্রিজ ইন্টারন্যাশনাল’র মে-জুন ২০২৪ সেশনের পরীক্ষায় গ্লেনরিচ উত্তরা থেকে মোট ৪২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে আইজিসিএসই দিয়েছে ১৬১ জন, এএস দিয়েছে ১৫১ জন এবং এ লেভেল দিয়েছে ১১২ জন। গড়ে ৯০ শতাংশ নম্বর পেয়েছে ১৪ জন আইজিসিএসই ও ৫ জন এ লেভেল পরীক্ষার্থী। পড়াশোনার ক্ষেত্রে নিজেদের নিষ্ঠার প্রমাণ দিয়েছে অসাধারণ ফল অর্জন করা এ সকল শিক্ষার্থী।

আরো পড়ুন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. নিয়াজ আহমেদ খান

গত বছরের তুলনায় এ গ্রেড পাওয়ার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালের আইজিসিএসইতে এ অর্জন করেছেন স্কুলের ২৪.০৩ শতাংশ পরীক্ষার্থী, যা এ বছর ৩০.০৬ শতাংশে গিয়ে পৌঁছেছে। এএস (অ্যাডভান্সড সাবসিডিয়ারি) পরীক্ষায় ৯০ শতাংশ’রও বেশি নম্বর পেয়েছে ১৩.০৫ শতাংশ পরীক্ষার্থী, যা গত বছর ছিল ৮.৩৩ শতাংশ। এ লেভেল পরীক্ষার্থীদের মাঝেও এর হার বেড়েছে, যা গত বছরের ১৭.১১ শতাংশ থেকে এবছর ২২.৪৯ শতাংশে পৌঁছেছে। সকল শিক্ষার্থীদের নিজস্ব বৈশিষ্ট্য মাথায় রেখে তাদের সার্বিক শিক্ষা নিশ্চিত করে একটি সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে নেয়ার প্রতি গ্লেনরিচ উত্তরার প্রতিশ্রুতির প্রমাণ শিক্ষার্থীদের এ সাফল্য।

ছয়টিরও বেশি এ-স্টার পাওয়া ১১ জন আইজিসিএসই পরীক্ষার্থীদের গ্লেনরিচ স্কলারশিপ প্রদান করা হবে। দ্য ডেইলি স্টার অ্যাওয়ার্ড পাবেন ৪১ আইজিসিএসই ও ২৪ এ লেভেল শিক্ষার্থী।

শিক্ষার্থীদের ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করে গ্লেনরিচ উত্তরা ঢাকার অধ্যক্ষ ড. শিবানন্দ সিএস বলেন, “মে-জুন ২০২৪ -এর আইজিসিএসই, এএস ও এ লেভেল পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় সকল শিক্ষার্থী, অভিভাবক ও স্টাফদের অভিনন্দন। এবারের ফলাফল নিয়ে আমরা সবাই অত্যন্ত গর্বিত। শিক্ষার্থীদের সার্বিক সমর্থন ও পথনির্দেশনা দিয়ে তাদেরকে এই দুর্দান্ত অর্জনের দিকে এগিয়ে নিয়ে গেছেন তাদের অভিভাবকেরা। সেজন্য আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ। শিক্ষার্থীদের এই কঠোর পরিশ্রমকে আমাদের যথাযথ স্বীকৃতি দেয়া উচিত। আমার পক্ষ থেকে আমি অনন্য ফল অর্জন করা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।” 

এস/কেবি

কেমব্রিজ পরীক্ষা গ্লেনরিচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250