রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

নিধির পর এবার ভক্তদের ঘেরাটোপে সামান্থা, ভিডিও ভাইরাল!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কিছুদিন আগে নিজের সিনেমার একটি গানের অনুষ্ঠান হাজির হয়ে হেনস্তার শিকার হয়েছিলেন অভিনেত্রী নিধি আগারওয়াল। ভেন্যু থেকে বের হওয়ার সময় ভক্তদের কবলে পড়েন এবং তারা অভিনেত্রীর কাপড় ধরে টানাটানি শুরু করে। পর্যাপ্ত নিরাপত্তার অভাব ও ভিড়ের অসভ্য আচরণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

এরপর গতকাল রোববার (২১শে ডিসেম্বর), হায়দ্রাবাদে একটি অনুষ্ঠানে যোগ দিতে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু যখন বেরিয়ে আসেন, তখনও একই রকম ঘটনা ঘটে।তাকে নিরাপত্তারক্ষীরা ঘিরে রেখেছিল।

ওই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে—গাড়ি পর্যন্ত পৌঁছাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে অভিনেত্রীকে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কাঞ্জিভরম সিল্ক শাড়ি পরে অনুষ্ঠানস্থল থেকে বেরোনোর সময় সামান্থাকে চারদিক থেকে ঘিরে ধরেন ভক্ত ও আলোকচিত্রীরা। নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে রাখলেও বিপুলসংখ্যক মানুষের চাপে পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হয়।

কেউ ছবি তুলতে চাইছেন, কেউ একঝলক দেখতে—সব মিলিয়ে মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভিড়। তবে এই বিশৃঙ্খলার মাঝেও শান্ত ও সংযত ছিলেন সামান্থা। ধীরে ধীরে এগোতে এগোতে ভক্তদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। কিন্তু মানুষের সংখ্যা এতটাই বেশি ছিল যে, নিরাপত্তাকর্মীদের আলাদা করে পথ পরিষ্কার করতে হয় অভিনেত্রীকে গাড়িতে তোলার জন্য।

বলা দরকার, চলতি মাসের শুরুতেই ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করেছেন সামান্থা। গত ১লা ডিসেম্বর ২০২৫ তারিখে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে পরিচালক রাজ নিদিমোরু-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। 

কাজের দিক থেকে সামান্থাকে শিগগিরই দেখা যাবে ওয়েব সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড’-এ। ছয় পর্বের এই সিরিজে তার সহ-অভিনেতা আদিত্য রায় কাপুর। সিরিজটি পরিচালনা করেছেন রাহি অনিল বারভে, যা মারাঠি ছোটগল্প ‘বিদূষক’ (জিএ কুলকার্নি) অবলম্বনে নির্মিত।এ ছাড়া সামান্থা নিশ্চিত করেছেন যে তার পরবর্তী সিনেমা হিসেবে তিনি অভিনয় করবেন তেলুগু ছবি ‘মা ইন্টি বঙ্গারাম’-এ, যার পরিচালক নন্দিনী রেড্ডি।

জে.এস/

বলিউড ভাইজান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250