রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

হজযাত্রীদের সাথে প্রতারণা: প্রতারকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে চায় ধর্ম মন্ত্রণালয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ১৬ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

হজযাত্রীদের অর্থ নিয়ে প্রতারণা করায় দিয়া ইন্টারন্যাশনালের চেয়ারম্যান পরিচয়ধারী মো. কামরুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক পরিচয়ধারী মোহাম্মদ আলী বাবুর দেশ ত্যাগে বিরত রাখা ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ই মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৪ সালের হজ মৌসুমে দিয়া ইন্টারন্যাশনালের (হজ লাইসেন্স নং-০০৫৪) চেয়ারম্যান পরিচয়ধারী মো. কামরুল ইসলাম (৪৬৫, ৫ম তলা, রোড-৮, বারিধারা ডিওএইচএস, ঢাকা, মোবাইল নম্বর- ০১৩০৩৩৮০৬৩০, জাতীয় পরিচয়পত্র নম্বর- ৩৯১৬১৬৬৫১৩৩৭৯) এবং এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পরিচয়ধারী মোহাম্মদ আলী বাবু (গদাধর, মীরবাগ, কাউনিয়া, রংপুর, জাতীয় পরিচয়পত্র নম্বর- ৮৫১৪২৪০২৪৫৪৮৭, পাসপোর্ট নম্বর- এ১৩৪৫৬৮৫৭, মোবাইল নম্বর- ০১৭৯৩৮৭২০৬৩) ২০ জন হজযাত্রীকে আল ঈমান হজ্ব কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের (০৬১৯) অধীনে নিবন্ধন করান।

কিন্তু নিবন্ধনের অর্থ আল ঈমান হজ্ব কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের (০৬১৯) অনুকূলে পরিশোধ না করায় উক্ত ২০ জন হজযাত্রী এখনও তাদের পিলগ্রিম আইডি (পিআইডি) পাননি। ফলে তাদের এই বছর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

আরো পড়ুন: ৯ এজেন্সিকে আজকের মধ্যে হজের ভিসা প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ

এছাড়া কামরুল ইসলাম ও মোহাম্মদ আলী বাবু হজযাত্রীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন। ২০ জন হজযাত্রীর চলতি মৌসুমে হজে গমন নিশ্চিতকরণের জন্য তারা দুজন যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একইসঙ্গে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া প্রয়োজন।

চিঠিতে কামরুল ইসলাম ও মোহাম্মদ আলী বাবুর দেশ ত্যাগ রোধ এবং তাদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়।

এইচআ/  

হজযাত্রী প্রতারণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250