সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৪ পূর্বাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৫

#

ছবি- সংগৃহীত

জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গায়ক ও অভিনেতা তাহসান খান। নতুন বছরের শুরুতেই ভক্তদের এই সুখবর দিলেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই। তবে কোনোরকম গুঞ্জন ছাড়াই তার বিয়ের খবর জানতে পেরে বেশ অবাকই হয়েছেন ভক্তরা।

তাহসান জানান, তার স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজা'স ব্রাইডাল মেকওভার নামে একটি  রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন।

সামাজিক মাধ্যমে তাদের নতুন জীবনের পথচলায় শুভকামনা জানাচ্ছেন ভক্তরা। কেউ কেউ বলছেন, অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিলো।

এক দশকেরও বেশি সময় ধরে, এই মেকআপ আর্টিস্ট বাংলাদেশ এবং আমেরিকা উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিয়েছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

অন্যদিকে তাহসান খান বাংলাদেশের বিনোদন শিল্পে গায়ক-গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন দীর্ঘদিন ধরে। কর্মজীবন শুরু করার আগে ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে তার সঙ্গীতযাত্রা শুরু করেছিলেন। এটি তার শাস্ত্রীয় এবং আধুনিক সঙ্গীতের অনন্য মিশ্রণের জন্য পরিচিত।

এর আগে প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ই আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। ২০১৩ সালের ৩০শে জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যা সন্তান। ২০১৭ সালের ৪ঠা অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান।

আই.কে.জে/      


তাহসান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250