মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিয়ানমারের যুদ্ধজাহাজে কেন রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া *** নেতানিয়াহুর আবুধাবি সফর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করল আমিরাত *** দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী *** ‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’ *** ২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় *** বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয় *** কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম *** ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: হুমায়ুন কবির *** এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে *** হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত ও বিব্রত: জাহেদ উর রহমান

শেখ হাসিনা যত দিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কি—জবাবে যা বললেন জয়শঙ্কর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান ‘সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত’। তিনি যে পরিস্থিতির কারণে ভারতে এসেছেন, সেটিই এ বিষয়ে প্রভাব ফেলছে। 

আজ শনিবার (৬ই ডিসেম্বর) এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে জয়শঙ্কর এসব কথা বলেন। খবর এনডিটিভির।

জয়শঙ্কর বলেন, ‘তিনি (হাসিনা) একটি নির্দিষ্ট পরিস্থিতিতে ভারতে এসেছেন। সেই পরিস্থিতিই তার পরবর্তী পদক্ষেপকে প্রভাবিত করছে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাকেই নিতে হবে।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান হয়। এরপর তিনি ভারতে এসে আশ্রয় নেন। ওই সহিংসতায় শতাধিক মানুষ নিহত ও হাজারো মানুষ আহত হন। 

গত মাসে ৭৮ বছর বয়সী হাসিনাকে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল তার সরকারের দমন-পীড়ন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেন।

জয়শঙ্করের কাছে প্রশ্ন ছিল, শেখ হাসিনা কি ‘যত দিন চাইবেন’ ভারতে থাকতে পারবেন? জবাবে তিনি সরাসরি হ্যাঁ–না না বলে পরিস্থিতিনির্ভর ব্যাখ্যা দেন। 

তিনি বলেন, ‘এটি ভিন্ন বিষয়। তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন, এবং আমি মনে করি সেই পরিস্থিতি স্পষ্টভাবেই এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলছে। তবে আবারও বলছি, এটি এমন একটি বিষয় যেখানে শেষ পর্যন্ত তাকেই নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে।’

আলাপচারিতায় জয়শঙ্কর দুই দেশের সম্পর্ক প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের পূর্ববর্তী নির্বাচন নিয়ে অভিযোগ ছিল। সে ক্ষেত্রে নতুন করে বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর ভারত সব সময়ই গুরুত্ব দিয়েছে।

জয়শঙ্কর বলেন, ‘যদি সমস্যা নির্বাচনের পদ্ধতি নিয়ে হয়, তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।’ তিনি আরও বলেন, ভারত তার প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মঙ্গল চায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা রাখে।

তিনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশ ভালো থাকুক। গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা চাই জনগণের ইচ্ছা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিফলিত হোক।’ 

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আর আমি নিশ্চিত, যে সরকারই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হবে, তারা ভারসাম্যপূর্ণ ও পরিণত দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করবে।’

শেখ হাসিনা এস জয়শঙ্কর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিয়ানমারের যুদ্ধজাহাজে কেন রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর আবুধাবি সফর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করল আমিরাত

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250