সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে র‍্যাব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি

র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, মাদকদ্রব্য উদ্ধার ও পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে র‍্যাব ফোর্সেস নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে।

বুধবার (৭ই ফেব্রুয়ারি) র‍্যাব সদরদপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র‍্যাব) নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

এসময় র‍্যাব মহাপরিচালক ক্র‍্যাবের নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ক্র‍্যাব নেতারাও ক্র‍্যাবের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

র‍্যাব মহাপরিচালক বলেন, র‍্যাব ও সাংবাদিক একে অপরের পরিপূরক। র‍্যাব এবং সাংবাদিকদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে জঙ্গি দমন, মাদক উদ্ধার, হত্যাকারী, ডাকাত, অপহরণকারী ও চাঁদাবাজসহ যে কোনো অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

তিনি বলেন, র‍্যাব ফোর্সেস অতীতের মতো ভবিষ্যতেও মাদকদ্রব্য উদ্ধার ও পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে র‍্যাব ফোর্সেস নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে।

রাষ্ট্রের সুষম বিকাশ ও সমাজ গঠনে অতীতের মতো ভবিষ্যতেও সাহসী পথচলায় নিজেদের অবস্থান সমুন্নত রাখার জন্য র‍্যাব মহাপরিচালক নবনির্বাচিত কমিটিকে আহ্বান জানান।

আরও পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবার মাঠে নেমেছে র‍্যাব

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অপরাধ দমনের ক্ষেত্রে যে কোনো অপরাধের তথ্য প্রদান করে র‍্যাবকে সহায়তা করার আহ্বানও জানান র‍্যাব মহাপরিচালক।  

এসময় র‍্যাবের মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মো. মাহাবুব আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি ইমতিয়াজ আহমেদ, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ র‍্যাব ফোর্সেস সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ক্র‍্যাব সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসকে/ 

র‌্যাব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250